ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
বিপিএলে ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 January, 2023, 11:41 AM

বিপিএলে ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব

বিপিএলে ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান নবম আসরে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন সিলেট স্ট্রাইকার্সের এক পরিচালকের কাছে।


সিলেটের পক্ষ থেকে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের (আকসু) প্রতিনিধিকে বিষয়টি জানানো হয়েছে। বিপিএলের গভর্নিং কাউন্সিলের এক কর্মকর্তা এ ব্যাপারে বলেছেন, ‘আমরা শুনেছি, একটা দলকে এমন প্রস্তাব দেওয়া হয়েছে। আকসু বিষয়টি দেখছে।’

বিপিএলের আরেক ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকেই নাকি জাতীয় দলের এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। বিপিএল ড্রাফটের আগে সেই ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি নিয়ে কথা চালাচালি হচ্ছিল এক ফ্র্যাঞ্চাইজির।

কিন্তু সেই ফ্র্যাঞ্চাইজি থেকে চুক্তির সঙ্গে কিছু ‘শর্ত’ জুড়ে দেওয়া হয়। ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধি হয়ে দুজন সেই ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করছিলেন। তাদের একজন সেই ক্রিকেটারকে এবারের বিপিএলে ‘তিন-চার ম্যাচে ফেভার’ করার প্রস্তাব দেন। আরেকজন বলেছিলেন, ‘দু-তিন ম্যাচে কাজ করতে হবে।’

সেই ক্রিকেটার অবশ্য অনৈতিক প্রস্তাবে সাড়া দেননি। সে দলের সঙ্গে সরাসরি চুক্তিতেও যাননি। পরে ড্রাফট থেকে সেই ক্রিকেটারকে অন্য ফ্র্যাঞ্চাইজি দলে নিয়েছে। ফিক্সিংয়ের প্রস্তাবের বিষয়টি সেই ক্রিকেটার বিসিবিকে জানিয়েছেন। এখন যে দলের হয়ে তিনি খেলছেন, সেই দলটিও বিষয়টি অবগত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status