ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
সন্তানকে নিয়ে নিজ বাড়িতে পরীমণি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 10 January, 2023, 11:34 AM

সন্তানকে নিয়ে নিজ বাড়িতে পরীমণি

সন্তানকে নিয়ে নিজ বাড়িতে পরীমণি

‘গুণিন’ করতে গিয়েই প্রেমে চিত্রনায়ক রাজের প্রেমে পড়েন ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমণি। যেই প্রেম পরিণতি পায় রাজ্য’র আগমনে। গেল আগস্টে রাজ-পরী দম্পতির ঘরে জন্ম নেন রাজ্য। এরপর থেকেই তাকে নিয়েই ব্যস্ততা পরীমণি! তবে এরমধ্যেই স্বামী রাজের সঙ্গে ঘটে গেছে ছন্দপতন! গেল মাসের শেষ দিন পরী ঘোষণা দেন, রাজের সঙ্গে আর নয়! জানান বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন তারা!

ভক্ত অনুরাগীদের জন্য রীতিমত চমকে যাওয়ার মতো খবর! এরপর রাজ-পরীর পাল্টাপাল্টি অভিযোগও কম শোনা যায়নি! আপাতত সব স্থির থাকলেও পরী এরমধ্যে ব্যস্ত হয়েছেন তার মুক্তি প্রতীক্ষিত ছবি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ এর প্রচারণায়। প্রচারণায় ছুটছেন বিভিন্ন স্কুলে! নিয়মিত হাজির হচ্ছেন ক্যামেরার সামনে!

প্রচারণার সময়টুকুন ছাড়া রাজ্যের সাথেই দিন কাটে তার। রাজ্যের জন্মের পর থেকেই ফেসবুকে ‘পরীর ডানা’ অ্যালবামে সন্তানের সাথে কাটানো মুহূর্তের ছবি পোস্ট করেন পরী। দাম্পত্য জীবনে ছন্দপতন ঘটে গেলেও অ্যালবামটি সচল রেখেছেন পরী!

পরীর এই অ্যালবামের ছবিগুলো নেটিজেনদেরও দারুণ পছন্দ যেনো! সর্বশেষ রাজ্যের সাথে দারুণ কিছু মুহূর্ত শেয়ার করে পরী লিখেছেন, ‘আমার পদ্মফুল’! যে ছবিগুলোতে সাড়া দিয়েছেন পৌনে দুই লাখের বেশি মানুষ!


নতুন ছবির কাজ না করলেও পরীর হাতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছাড়াও ‘মা’ নামে একটি সিনেমার সেন্সর ছাড়পত্রও পেয়েছে। এটি পরিচালনা করেছেন অরণ্য আনোয়ার।


‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। ২০ জানুয়ারি সিনেমাটি মুক্তি চূড়ান্ত হয়েছে। এতে পরীমণির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status