ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
আর্জেন্টিনা ও ব্রাজিল মুখোমুখি মাঠে নামছে নতুন বছরের শুরুতেই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 29 December, 2022, 9:24 AM
সর্বশেষ আপডেট: Thursday, 29 December, 2022, 9:34 AM

আর্জেন্টিনা ও ব্রাজিল মুখোমুখি মাঠে নামছে নতুন বছরের শুরুতেই

আর্জেন্টিনা ও ব্রাজিল মুখোমুখি মাঠে নামছে নতুন বছরের শুরুতেই

কাতারে বিশ্বকাপ ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর তৃতীয়বার বিশ্বজয় করেছে নীল-সাদা ব্রিগেড। বিশ্বকাপ শেষ হয়ে গেলেও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের লড়াই জারি রয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার বিশ্বকাপ শেষ হওয়ার একমাসের মধ্যেই মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও ব্রাজিল। তবে এই লড়াই দুই দেশের সিনিয়দর দলের নয়।

আসন্ন ‘লাটিন আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ’-এর ম্যাচে মুখোমুখি হতে চলেছে দল দু’টি। অনুর্ধ্ব-২০ কোপা আমেরিকার ‘এ’ গ্রুপে রয়েছে কলম্বিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও পেরু। ‘বি’ গ্রুপে রয়েছে ইকুয়েডর, উরুগুয়ে, ভেনিজুয়েলা, চিলি ও বলিভিয়া। কলম্বিয়ার মাটিতে টুর্নামেন্টটি শুরু হবে আগামী বছরের ২০ জানুয়ারি। ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটি হবে ২৩ জানুয়ারি। ১২ ফেব্রুয়ারি ফাইনাল।

অনুর্ধ্ব ২০ দলের খেলা হলেও বিশ্বকাপের উত্তেজনা এখনও থাকায় এই ম্যাচকে ঘিরেও উন্মাদনা রয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে। এই টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপাধারী ব্রাজিল। তারা এখন পর্যন্ত ১১ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা উরুগুয়ে ও তৃতীয় সর্বোচ্চ শিরোপা আর্জেন্টিনার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status