ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
যা হলে আইপিএল ছাড়তে হবে সাকিব-লিটন-মোস্তাফিজকে!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 29 December, 2022, 9:31 AM

যা হলে আইপিএল ছাড়তে হবে সাকিব-লিটন-মোস্তাফিজকে!

যা হলে আইপিএল ছাড়তে হবে সাকিব-লিটন-মোস্তাফিজকে!

এক আসরে বাংলাদেশের তিনজন জাতীয় ক্রিকেটার এবারই প্রথম আইপিএলে। সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান আর লিটন দাস অংশ নেবেন আসন্ন আসরটিতে।

সাকিব আর লিটনকে নিলামে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। অন্যদিকে মোস্তাফিজ আগেরবারের মতোই দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন। কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাফ জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের খেলা থাকলে কেউই আইপিএল খেলতে পারবেন না।

ধানমন্ডিতে এক ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গিয়ে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপে বিসিবি সভাপতি বলেন, 'যতবেশি ক্রিকেটার আইপিএলে যাবে আমরা তত খুশি। তবে বাংলাদেশের খেলা যখন থাকবে তখন কাউকেই ছাড়া হবে না। জাতীয় দলের খেলা থাকলে তারা কেউ খেলতে পারবে না। আমরা এরমধ্যে আইপিএল কৃর্তপক্ষকে জানিয়ে দিয়েছি। তারা জেনেই এসব ক্রিকেটারকে নিয়েছে। নাহলে আরও ক্রিকেটার যাওয়ার সম্ভাবনা ছিল।'

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status