ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
শিশিরকে রান্নায় সহযোগিতা করলেন সাকিব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 27 December, 2022, 10:13 AM

শিশিরকে রান্নায় সহযোগিতা করলেন সাকিব

শিশিরকে রান্নায় সহযোগিতা করলেন সাকিব

ভারতের বিপক্ষে ঢাকা টেস্টে জয়ের কাছে গিয়েও হারতে হয়েছে বাংলাদেশকে। বাংলাদেশের দেওয়া ১৪৫ রানের ছোট টার্গেট তাড়া করতে গিয়ে বিপাকে পড়ে যায় ভারত। তবে শ্রেয়াস আইয়ার ও রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটে ভর করে ৩ উইকেটের জয় পায় ভারত। চার দিনেই শেষ হয়ে যায় ঢাকা টেস্ট। টেস্ট শেষ করেই নিজ বাড়ি মাগুরাতে গেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান।

মাগুরায় নিজ বাড়িতে গিয়ে অবসর সময়টা বেশ উপভোগ করছেন সাকিব। নিজ বাড়িতেই চড়ুইভাতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সোমবার (২৬ ডিসেম্বর) সাকিবের স্ত্রী শিশির ফেসবুকে চড়ুইভাতির বেশকিছু ছবি পোস্ট করেছেন। সেখানে নিজের স্পেশাল গরুর মাংস রান্না করতে দেখা যাচ্ছে শিশিরকে। আর স্ত্রীর রান্নার কাজে সাহায্য করছেন সাকিব।


ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে এখন ছুটিতে আছেন ক্রিকেটাররা। জানুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাঠ মাতাবেন ক্রিকেটাররা। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status