|
আন্তর্জাতিক স্মার্টফোন ও আইটিজি এক্সপো শুরু ১৮ মার্চ
নতুন সময় প্রতিবেদক
|
![]() আন্তর্জাতিক স্মার্টফোন ও আইটিজি এক্সপো শুরু ১৮ মার্চ এতে বাংলাদেশ, ভারত, চায়না, সিঙ্গাপুর, তাইওয়ান, মালয়শিয়া, কোরিয়া, ইন্দোনেশিয়া, জার্মানীসহ অন্যান্য দেশ অংশ নেবে। স্মার্টফোন, ট্যাব, এক্সেসরিজ, কম্পিউটার হার্ডওয়্যার, সফ্টওয়্যার, আইটি এনাবেল্ড সার্ভিসসমূহ প্রদর্শন করবে প্রতিষ্ঠানগুলো। ওয়েবসাইট নির্মান, ডিজিটাল পেমেন্ট. ডিজিটাল সিকিউরিটি ও ট্রাকিং সিস্টেমসহ অন্যান্য প্রযুক্তির স্টল থাকবে। একই সাথে চলবে স্মার্ট টেকনোলজীর ওপর আন্তর্জাতিক সেমিনার ও আলোচনা। যেখানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞ ও বক্তারা তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন। আয়োজক সংস্থা জানায় এ প্রদর্শনী বি টু বি এবং বি টু সি সহযোগীতাকে আরও মজবুত করবে। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা রোহানুর ইসলাম রূপন জানান, এর মাধ্যমে ব্রিলিয়েন্স দেশীয় প্রতিষ্ঠানগুলোর বাজার সম্প্রসারন ও দেশের বাজারে আধুনিক প্রযুক্তির সমাবেশ ঘটিয়ে দেশের আইসিটি শিল্পের উন্নয়নে ভূমিকা রাখবে। সবাার জন্য উন্মুক্ত প্রদর্শনীটি সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে। শেষ হবে ২০ মার্চ।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
