|
শাবনূরের ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
নতুন সময় ডেস্ক
|
![]() শাবনূরের ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল তবে ভক্তদের প্রশ্ন থাকতে পারে, কার জন্য শাবনূরের এই গান। শাবনূরের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, গাড়ির মধ্যে হাস্যোজ্জ্বল এই নায়িকা। কিছুটা ভেবে গান শুরু করেন। তার গলায় শোভা পায়, ‘ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আসা, অনন্তকাল ভালোবেসে ফুরাবে না তোমাদের ভালোবাসা।’ ‘প্রেমের তাজমহল’ সিনেমার এ গানের মূল কথা ছিল, ‘অনন্তকাল ভালোবেসে ফুরাবে না আমার ভালোবাসা।’ এর পর দুই লাইন গেয়ে উড়ন্ত চুমু দিয়ে শাবনূর বললেন, ‘লাভ ইউ। লাভ ইউ অল। আমার ভক্তদের জন্য ভালোবাসা। যারা আমার দর্শক তাদের জন্য ভালোবাসা। আর ভালোবাসা আমার বন্ধুদের।’ এরপর ভক্তদের একাধিক উড়ু চুমুতে জনপ্রিয় এই চিত্রনায়িকা জানিয়ে দেন তার এই খ্যাতি, এই সম্মানের পেছনে সব সময় পাশে ছিলেন ভক্তরা। জন্মদিনে প্রতিবারের মতো কখনোই তিনি ভক্তদের ভোলেন না। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
