ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩
অস্ট্রেলিয়ায় পালংশাক খেয়ে অসুস্থ ৯, সতর্কতা জারি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 17 December, 2022, 11:18 AM

অস্ট্রেলিয়ায় পালংশাক খেয়ে অসুস্থ ৯, সতর্কতা জারি

অস্ট্রেলিয়ায় পালংশাক খেয়ে অসুস্থ ৯, সতর্কতা জারি

অস্ট্রেলিয়ায় পালংশাক খাওয়ার পর বেশ কয়েক জন অসুস্থ হয়ে পড়েছেন। লোকজন শাকটি খাওয়ার পর গুরুতর অসুস্থ ও হ্যালুসিনেশনের শিকার হওয়ার ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। খবর বিবিসির।

বিবিসি জানিয়েছে, মার্কিন বহুজাতিক কোম্পানি কস্টকোর একটি দোকান থেকে রিভিয়েরা ফার্মস বেবি স্পেনাচ (পালংশাক) কিনে খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। তারে মধ্যে অন্তত ৯ জনকে হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে।

তারা হ্যালুসিনেশনে ভুগছিলেন বলে জানা গেছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ভুক্তভোগীদের অন্য লক্ষণগুলোর মধ্যে ছিল প্রলাপ বকা, হার্টবিট বেড়ে যাওয়া ও ঝাপসা দৃষ্টি।

রিভিয়েরা ফার্মস জানিয়েছে, তাদের বিশ্বাস, পালংশাকগুলোর সঙ্গে গাঁজা মিশে যাওয়ায় সেগুলো দূষিত হয়ে পড়েছিল। তবে অন্য কোনো পণ্যে এ ধরনের কিছু ঘটেনি। তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে দোকানগুলোকে এসব পণ্য সরিয়ে নিতে বলা হয়েছে।

পালংশাকগুলোর সঙ্গে গাঁজা মিশে যাওয়ায় সেগুলো দূষিত হয়ে পড়েছিল।পালংশাকগুলোর সঙ্গে গাঁজা মিশে যাওয়ায় সেগুলো দূষিত হয়ে পড়েছিল।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের স্বাস্থ্য বিভাগ সতর্কতা দিয়ে জানিয়েছে, ঐ ব্র্যান্ডের পালং শাকের কোনো প্যাকেটে মেয়াদ শেষ হওয়ার তারিখ ১৬ ডিসেম্বর দেওয়া থাকলে তা খাওয়া নিরাপদ হবে না এবং সেগুলো ফেলে দিতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status