ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩
বিয়ে করলেন ‘কাবিলা’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 16 December, 2022, 3:49 PM

বিয়ে করলেন ‘কাবিলা’

বিয়ে করলেন ‘কাবিলা’

বিয়ে করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। কনে নাফিসা। দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

পলাশের বিয়ের খবরটি জানিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি। সোশ্যাল মিডিয়ায় বিয়ের কিছু ছবিও পোস্ট করেছেন তিনি।

অমি লিখেছেন, আপনাদের-আমাদের সবার প্রিয় জিয়াউল হক পলাশ। ২০১৬ সালের মার্চ-এপ্রিলের দিকে পলাশ আমার সঙ্গে সহকারী হিসেবে কাজ শুরু করে। অত্যন্ত পরিশ্রমী ও বাধ্যগত ছেলে সে। আমার বিভিন্ন কাজে জোর করে পলাশকে দিয়ে এক সিকোয়েন্স, দুই সিকোয়েন্স করে অ্যাক্টিং করাতাম। সে (পলাশ) কখনোই অ্যাক্টিং করতে চাইত না। বলতো, অ্যাক্টিং করলে আমি ডিরেকশনের কাজে মনোযোগী হতে পারি না। কিন্তু আমার কেন যেন সবসময় মনে হতো, ওকে দিয়ে আলাদা কিছু করানো সম্ভব। সেজন্য আমি আমার হাল ছাড়িনি, একটার পর একটা চেষ্টা চালিয়ে গিয়েছি। এই চেষ্টা, পলাশের পরিশ্রম এবং আপনাদের ভালোবাসার ফল আজকের পলাশ ওরফে কাবিলা।

তিনি আরও লেখেন, দেখতে দেখতে ও (পলাশ) কত বড় হয়ে গেল। নিজে ডিরেকশন শুরু করল, অভিনেতা হিসেবে সারাদেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে গেল। ওকে নিয়ে রাস্তায় বের হলে মানুষ যখন হুমড়ি খেয়ে পড়ে, বলে বুঝাতে পারব না আমার কতটুকু ভালো লাগে। অন্য কেউ এটা অনুভব করতে পারবে না।

নির্মাতা যুক্ত করেন, আমি চাই ও জীবনে আরও বড় হোক। আমার চোখে ওর জীবনটা মাত্র শুরু। এখনও অনেক দূর যেতে হবে।

আমি পলাশকে শুধু আমাদের দেশে নয়, বিশ্বে জনপ্রিয় অভিনেতা হিসেবে দেখতে চাই।

বিয়ের খবর জানিয়ে অমি লিখেছেন, এই ছেলেটা (পলাশ) তার নতুন জীবনে পা রেখেছে। তার জন্য অনেক দোয়া ও ভালোবাসা। সম্প্রতি পলাশ ও আমাদের লক্ষী নাফিসা তাদের পরিবার ও আমাদের সবার সম্মতিতে ঘরোয়া পরিবেশে বিয়ে সম্পন্ন করেছে। সবাই পলাশ ও নাফিসার নতুন জীবনের জন্য দোয়া করবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status