|
দীঘিকে ‘চূড়ান্ত’ করেও বাদ, প্রেমিকাকে নায়িকা করলেন রাফি!
নতুন সময় ডেস্ক
|
![]() দীঘিকে ‘চূড়ান্ত’ করেও বাদ, প্রেমিকাকে নায়িকা করলেন রাফি! তবে এই অভিযোগ কাদের বিরুদ্ধে সেটা স্পট করেননি দীঘি। স্ট্যাটাসের পর গণমাধ্যম থেকে যোগাযোগ করা হলে জানিয়েছেন, ‘একজন তরুণ নির্মাতা আমাকে তাঁর চলচ্চিত্রে কাস্ট করেছিলেন। ছবিও তোলা হয়েছিল, কথা ছিল লিখিত চুক্তি হবে আগামী সপ্তাহে। কিন্তু আমাকে না জানিয়েই সেখানে অন্য একজন শিল্পীকে নেন। এটা খুবই অন্যায়। এর আগেও একাধিকবার তিনি এ কাজ করেছেন। আমি নাম বলতে চাই না।’ প্রার্থনা ফারদিন দীঘি পরিচালকের নাম না জানালেও সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, আলফা আই ও চরকি প্রযোজিত নির্মিত হতে যাওয়া ‘সুড়ঙ্গ’ সিনেমার কাহিনী এটি; এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মত বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছেন আফরান নিশো। মৌখিকভাবে চূড়ান্তের পর শেষ মুহূর্তে দীঘিকে বাদ দিয়ে সিনেমাটির পরিচালক রায়হান রাফি তাঁর প্রেমিকা চিত্রনায়িকা তমা মির্জাকে চুক্তিবদ্ধ করিয়েছেন। সূত্রটি আরও বলছে, পরিচালক রায়হান রাফি নায়িকা নির্বাচনে এমন কাজ নিয়মিত করে থাকেন। কিছুদিন আগে চিত্রনায়িকা পরী মণির এই পরিচালকের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। এ প্রসঙ্গে মন্তব্য জানতে রায়হান রাফির সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর মোবাইলে ফোন বন্ধ পাওয়া যায়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
