ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩
এলন মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনী বানার্ড আর্নল্ট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 14 December, 2022, 11:55 AM

এলন মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনী বানার্ড আর্নল্ট

এলন মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনী বানার্ড আর্নল্ট

বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় এতদিন প্রথম নামটি ছিল এলন মাস্কের। এবার তাকে টপকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম স্থানে ঢুকে পড়লেন প্যারিসের এলভিএমএইচের কর্ণধার বানার্ড আর্নল্ট।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, ২০২২ সালে এলন মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৭৮ কোটি ডলার। তার তুলনায় ৭২ বছর বয়সি আর্নল্টের সম্পদের পরিমাণ ১৮৮ কোটি ডলার, যা এলন মাস্কের চেয়ে ১০ কোটি ডলার বেশি।

জানা গেছে, এলন মাস্কের ইলেকট্রিক কার কোম্পানি টেসলার শেয়ারের দাম হঠাৎ পড়ে যাওয়ায় তার মোট সম্পদের মূল্য কমে গেছে। যে কারণে শীর্ষ ধনীর তালিকার প্রথম স্থান হারাতে হয়েছে তাকে।

যদিও এবারই প্রথম নয়। এর আগে ২০২১ সালেও মাস্কের নাম এ তালিকার দ্বিতীয় স্থানে নেমেছিল। তবে, দীর্ঘদিনের চেষ্টায় এই প্রথম বিলাসী পণ্যের গ্রুপের কর্ণধার আর্নল্ট বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় নিজেকে প্রথম স্থানে তুলে আনতে পেরেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status