ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকাসহ বিভিন্ন স্থানে ৫.১ মাত্রার ভূমিকম্প
নতুন সময় ডেস্ক:
প্রকাশ: Monday, 5 December, 2022, 12:08 PM

ঢাকাসহ বিভিন্ন স্থানে ৫.১ মাত্রার ভূমিকম্প

ঢাকাসহ বিভিন্ন স্থানে ৫.১ মাত্রার ভূমিকম্প

রাজধানীসহ বিভিন্ন স্থানে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সোমবার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে।

সকাল ৯টা ২ মিনিটে মাঝারি মাত্রার এ ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ১।

ভূমিকম্পের ফলে দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সোমবার আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের সহকারী নিজামুদ্দিন আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার সকাল ৯টা ২ মিনিট ৫২ সেকেন্ডে ভূকম্পনটি অনুভূত হয়।  ভূমিকম্পটির উৎপত্তিস্থল বঙ্গোপসাগরের কলকাতা সীমান্তে।

এটি ঢাকা থেকে ৫২০ কিলোমিটার, কক্সবাজার থেকে ৩৪০ কিলোমিটার এবং চট্টগ্রাম থেকে ৩৯৭ কিলোমিটার দূরে।

উৎপত্তিস্থলটি বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে একদম পশ্চিমবঙ্গ এলাকা ঘেঁষে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) একই সময়ে বঙ্গোপসাগরে একটি ভূমিকম্পের তথ্য দিয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status