ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
কাতারে বিলাসবহুল হোটেল রেখে আর্জেন্টিনা দল উঠল ছাত্রাবাসে!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 19 November, 2022, 12:47 PM

কাতারে বিলাসবহুল হোটেল রেখে আর্জেন্টিনা দল উঠল ছাত্রাবাসে!

কাতারে বিলাসবহুল হোটেল রেখে আর্জেন্টিনা দল উঠল ছাত্রাবাসে!

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত আড়াইটার দিকে কাতারের রাজধানী দোহায় পৌঁছায় টিম আর্জেন্টিনা।

কাতারে আলবিসিলেস্তেদের স্বাগত জানাতে প্রস্তুত ছিল বিলাসবহুল হোটেল। কিন্তু পাঁচতারকা হোটেলে না উঠে মেসিদের নিয়ে কোচ স্কালোনি উঠলেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রাবাসে!
অন্য দলের ফুটবলাররা যখন কাতারের সেরা হোটেলগুলোতে থাকছেন, মেসিরা তখন সাধারণ ছাত্রাবাসে।

গরুর মাংসের বারবিকিউ খাওয়ার জন্যই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা দল—এমনটিই জানা গেছে।

আর্জেন্টিনার স্থানীয় খাবারগুলোর মধ্যে অন্যতম গরুর মাংসের বারবিকিউ। কাতারে প্রবেশের আগে টিম আর্জেন্টিনার কর্তৃপক্ষ জানতে পারে, হোটেলগুলোর তুলনায় ছাত্রাবাসে খোলা আকাশের নিচে দারুণ বিফ বারবিকিউ তৈরি হয়। এগুলোর স্বাদও তুলনামূলক ভালো। তাই ছাত্রাবাসে থাকার সিদ্ধান্ত নিয়েছেন মেসিরা।

বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রাবাসে মেসিরা ওঠেন, সেখানকার মাঠে বারবিকিউ বানানোর জন্য একটি নির্দিষ্ট স্থান রাখা হয়েছে। সব ধরনের প্রস্তুতিও সারা হয়েছে। আর্জেন্টিনা দলের সবাই যাতে সেই খাবার উপভোগ করতে পারেন সেটির ব্যবস্থা করা হয়েছে।

জানা গেছে, বারবিকিউ রান্নার প্রণালি হতে হবে আর্জেন্টিনার সংস্কৃতিতে। যাতে প্রচুর মাংসের সঙ্গে থাকবে সবজি ও ওয়াইন। মাংসটাও আনা হয়েছে সুদূর আর্জেন্টিনা থেকে।  তবে নির্দিষ্ট পরিমাণই খেতে পারবেন মেসিরা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status