ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
ছাত্রীকে বিয়ে করতে ছেলে হলেন শিক্ষিকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 9 November, 2022, 1:19 PM

ছাত্রীকে বিয়ে করতে ছেলে হলেন শিক্ষিকা

ছাত্রীকে বিয়ে করতে ছেলে হলেন শিক্ষিকা

প্রেমে পড়লে মানুষ কী না করে! ভারতের রাজস্থান প্রদেশের এক স্কুল শিক্ষিকা তার লিঙ্গ পরিবর্তন করে রোববার (৬ নভেম্বর) তার এক ছাত্রীকে বিয়ে করেছেন। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ভরতপুরের মীরা নামের একজন শারীরিক শিক্ষার শিক্ষিকা তার ছাত্রী কল্পনা ফৌজদারের প্রেমে পড়েন। তাকে বিয়ে করার জন্য লিঙ্গ পরিবর্তনের অপারেশন করেন তিনি।

মীরা সাংবাদিকদের জানান, প্রেমে সবকিছুই ন্যায্য এবং সেই কারণেই তিনি লিঙ্গ পরিবর্তন করেছেন। মীরা এখন তার নাম পরিবর্তন করে আরভ কুন্তল রেখেছেন।

স্কুলে শারীরিক শিক্ষার ক্লাস চলাকালীন কল্পনার সঙ্গে মীরার দেখা হয়। কল্পনা রাস্ট্রীয় পর্যায়ে কাবাডি খেলেন। কল্পনা ২০২৩ সালের জানুয়ারিতে একটি আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের জন্য দুবাই যাবেন।


আরভ স্কুলের খেলার মাঠে তাদের কথোপকথনের সময় কল্পনার প্রেমে পড়েছিলেন। আরভ জানান, তিনি মেয়ে হয়ে জন্মেছিলেন কিন্তু তিনি সবসময় ভাবতেন তিনি একজন ছেলে। তিনি সবসময় তার লিঙ্গ পরিবর্তনের জন্য অস্ত্রোপচার করতে চেয়েছিলেন। ২০১৯ সালের ডিসেম্বরে তার প্রথম অস্ত্রোপচার হয়েছিল।

কল্পনা জানান, তিনি দীর্ঘদিন ধরে আরভের সঙ্গে প্রেম করছেন। অস্ত্রোপচার না করালেও তাকে বিয়ে করতেন। তিনি অস্ত্রোপচারের জন্য আরভের সঙ্গে যান। ভারতে এ ধরনের বিয়ে অপ্রচলিত ও বিরল হলেও তাদের বাবা-মা এই বিয়ে মেনে নিয়েছেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status