ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্যস্ততার মধ্যেও প্রধানমন্ত্রীর ছিপ দিয়ে মাছ শিকার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 29 October, 2022, 11:36 AM

ব্যস্ততার মধ্যেও প্রধানমন্ত্রীর ছিপ দিয়ে মাছ শিকার

ব্যস্ততার মধ্যেও প্রধানমন্ত্রীর ছিপ দিয়ে মাছ শিকার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা ছিপ দিয়ে মাছ শিকার করছেন এমন একটি ছবি আওয়ামী লীগের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে ওই ছবি পোস্ট করা হয়।

ব্যস্ততার মধ্যেও প্রধানমন্ত্রীর ছিপ দিয়ে মাছ শিকার

ব্যস্ততার মধ্যেও প্রধানমন্ত্রীর ছিপ দিয়ে মাছ শিকার


ওই পোস্টে লেখা হয়, রাষ্ট্রীয় ও দলীয় কাজের শত ব্যস্ততার মধ্যেও মাসের কোন একটা ছুটির দিন যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য অনেক আনন্দের। বিশেষ করে ছোটবোন শেখ রেহানা থাকলে তো কথাই নেই। দুই বোন ছিপ নিয়ে বসে যান মাছ ধরতে। মাঝে মাঝে বড় সড় মাছও ধরা পরে তাদের বরশীতে। বাঙালি মানেই মাছে ভাতে বেড়ে ওঠা এক জাতি। শুভকামনা বঙ্গবন্ধুর দুই কন্যার জন্য।

পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকে মন্তব্য করতে থাকেন এবং শেয়ার দেন। মো. মিরাজুল ইসলাম নামে এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, ‘অনেক সুন্দর মুহূর্ত।’

রাফাত আহমেদ সুজন নামে আরেক ফেসবুক ব্যবহারকারী লেখেন, ‘শুভ কামনা আপনাদের জন্য।’

উল্লেখ্য, এর আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাপড় সেলাই ও বড়শি দিয়ে গণভবনে মাছ ধরার এই দু’টি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status