ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
সেলিব্রেটিদের কালো পানির বোতলের রহস্য
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 25 October, 2022, 12:09 PM

সেলিব্রেটিদের কালো পানির বোতলের রহস্য

সেলিব্রেটিদের কালো পানির বোতলের রহস্য

বিরাট কোহলি থেকে মালাইকা অরোরাসহ অনেক তারকাদের হাতে প্রায়ই ব্ল্যাক অ্যালকালাইন ওয়াটার দেখতে পাওয়া যায়। অনেকেরই এই পানীয় নিয়ে রয়েছে নানা রকম কৌতুহল। এই ব্ল্যাক অ্যালকালাইন ওয়াটারের দাম ভারতীয় মুদ্রায় ৬০০ রুপি। কি আছে এ পানীয়তে যার গুরুত্ব তারকাদের কাছে এত বেশি।

সাধারণ পানির সঙ্গে অ্যালকালাইন ওয়াটারের পার্থক্য

জানা যায়, সাধারণ পানিতে পিএইচের মাত্রা থাকে ৬-৭, যাতে কোনো খনিজ থাকে না। তবে অ্যালকালাইন ওয়াটারে পিএইচের মাত্রা থাকে ৮ থেকেও বেশি। এ পানিতে ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, পটাশিয়াম এবং সোডিয়াম বাইকার্বনেটের মতো খনিজ পদার্থও থাকে অনেক।

১) বেশকিছু গবেষণায় জানা গেছে, যাদের গ্যাস, অম্বল বা হজমের সমস্যা রয়েছে তাদের জন্য অ্যালকালাইন ওয়াটার বেশ উপকারী। এ পানি পেটের স্বাস্থ্য ভালো রাখে।

২) অ্যালকালাইন ওয়াটার ব্রণের সমস্যা দূর করাসহ আরও বিভিন্ন ক্ষেত্রে বেশ উপকারী।

৩) নিয়মিত অ্যালকালাইন ওয়াটার পানে চেহারায় বয়সের ছাপ রোধ হয়।

৪) এ পানীয় শরীরে অক্সিজেনের প্রবাহ ভালো রাখে।

৫) উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যায় এ পানি বেশ কার্যকর। নিয়মিত এ পানি পানে এই দুই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

৬) অ্যালকালাইন ওয়াটার পরোক্ষভাবে ওজন কমাতেও সাহায্য করে।

৭) বিপাক ক্রিয়া ভালো হলে শরীরে ক্যালোরির খরচ বেশি হয়। তাই ওজনও নিয়ন্ত্রণে থাকে। অ্যালকালাইন ওয়াটার পানে হজমশক্তি ভালো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status