বাগমারায় খাদ্যবান্ধব কর্মসূচী, ইউএনও'র নির্দেশ উপেক্ষিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 25 October, 2022, 10:42 AM
বাগমারায় খাদ্যবান্ধব কর্মসূচী, ইউএনও'র নির্দেশ উপেক্ষিত
রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের গরীব অসহায়দের জন্য খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় কার্ডধারীরা এখনো চাউল না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বাদপড়া ব্যক্তিদের চাউল দেওয়ার নির্দেশ দিলেও তা এখনো উপেক্ষিত। ভুক্তভোগীরা পূর্বে কার্ডের মাধ্যমে চাউল উত্তোলন করলেও বর্তমানে বঞ্চিত রয়েছেন। কার্ড বহালের আবেদন জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক কর্তৃক সুপারিশকৃত লিখিত আবেদন করেছেন ।
জানা যায়, শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক গরিব অসহায় কার্ডধারী বিগত দিনে খাদ্য অধিদফতরের সূলভ মূল্যে চাল ক্রয় করে আসছিলেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকে প্রায় অর্ধ্বশত কার্ড বাতিল করা হয়েছে। তাদের এই কার্ড বাতিলের জন্য তারা ইউপি চেয়ারম্যান কে দায়ী করেছেন। ব্যাক্তিগত আক্রোশের জেরে ইউপি চেয়ারম্যান কার্ড বাতিল করেছেন বলে অভিযোগ করেছেন। বাদপড়াদের মধ্যে লোকমান গাইন নামের একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদনে এসব উল্ল্যেখ করেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সালাহ উদ্দীন তাদের তথ্য সঠিক রয়েছে এবং তাদের কে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যাচাই বাছাই সম্পন্ন করা যাবে মর্মে সুপারিশ করার পর প্রাথমিক পর্যায়ে লোকমান আলী গাইন, আনোয়ার হোসেন এবং ডালিম সরদারের আবেদন সঠিক রয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তাও সুপারিশ করেছেন।
তবে এ বিয়ে শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জানান, 'মাই ম্যান' না হলে চেয়ারম্যান কাউকে কোন সরকারি সুবিধার তালিকা ভুক্ত করেন না। আমার পক্ষের গরবী লোক হলেও তার নাম কি ভাবে কাটা/বাদ দেওয়া যাবে সেই কৌশল তিনি আঁটেন সর্বদায়। এই কর্মসূচীর আওতায় আমার পক্ষের শতাধিক গরীব মানুষের নাম তিনি বাদ দিয়েছেন। এছাড়াও বিভিন্ন সুবিধা ভোগীর নাম বাদ দিয়েছেন নানা কৌশলে। যা তদন্ত করলে প্রমাণ মিলবে।
এ ব্যাপারে শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা জানান, আবেদনকারীরা স্বচ্ছল পরিবারের। তারা এগুলো পাবার যোগ্য নয়। সেকারণে তাদের কে অন্তর্ভূক্ত করা হয়নি। আমি এসব বিষয়ে ইউএনও কে অবগত করবো