প্রকাশ: Tuesday, 25 October, 2022, 1:19 AM সর্বশেষ আপডেট: Tuesday, 25 October, 2022, 1:32 AM
ঘূর্ণিঝড় সিত্রাং এর সবশেষ অবস্থান লাইভ দেখুন LIVE
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কেন্দ্র বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। রাত ১টায় আবওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কেন্দ্র বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। এখন এটি সামনের দিকে যাচ্ছে। ভোলার পাশ দিয়ে রাত ৯টার দিকে সিত্রাংয়ের কেন্দ্র উপকূলে প্রবেশ করে। এর অগ্রভাগ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপকূলে আঘাত করে। ঘূর্ণিঝড়ের প্রভাবে নোয়াখালী, ভোলা, বরিশাল ও কক্সবাজারসহ উপকূলের বিভিন্ন এলাকায় ৯ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়েছে।