ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
৩০ তম জন্মদিনে ছেলের হাতে কেক কাটবেন পরীমনি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 22 October, 2022, 3:02 PM

৩০ তম জন্মদিনে ছেলের হাতে কেক কাটবেন পরীমনি

৩০ তম জন্মদিনে ছেলের হাতে কেক কাটবেন পরীমনি

আগামী ২৪ অক্টোবর ৩০-এ পা দেবেন চিত্রনায়িকা পরীমনি। চলচ্চিত্রে আসার পর থেকেই দিনটি নিয়ে বাড়তি উন্মাদনা কাজ করে তার মধ্যে। মাসখানেক আগে থেকে জন্মদিন উদযাপনের নানা পরিকল্পনা করেন। আর জন্মদিনের সন্ধ্যায় পোশাকে ও আয়োজনে চমকে দেন অনুসারীদের। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

স্বামী-সন্তান নিয়ে এবারও ঘটা করেই পরীমনি তার জন্মদিন উদযাপন করবেন। দুইমাস বয়সী ছেলের হাতে নিজের জন্মদিনের কেক কাটবেন বলে ইতোমধ্যে জানিয়েছেন তিনি।

জন্মদিনের উদযাপন আরও রঙ্গিন করতে জন্মদিনে নতুন গান উপহার হিসেবে পাচ্ছেন পর পরীমনি। আবু রায়হান জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার একটি গান প্রকাশিত হবে পরীর জন্মদিনে। ইমরানের কণ্ঠে ‘তুই কি আমায় ভালোবাসিস’ শিরোনামের গানটির কথা লিখেছেন শরিফ আলদ্বীন। সুর করেছেন নাজির মাহামুদ।

আবু রায়হান জুয়েল জানিয়েছেন, ‘সিনেমার প্রথম গান পরীমনির জন্মদিনে উপহার হিসেবে প্রকাশিত হচ্ছে। আমাগী বছরের জানুয়ারিতে সিনেমাটি মুক্তি পাবে।’

মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে সিনেমাটি নির্মিত। এর চিত্রনাট্য করেছেন জাকারিয়া সৌখিন।

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায় সিয়াম আহমেদ ছাড়াও অভিনয় করেছেন পরীমনি, শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম ও আশীষ খন্দকার। শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছে প্রায় ২০ শিশু।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status