ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
৯ মাসের সন্তান রেখে সাতদিন ধরে নিখোঁজ শিক্ষিকা, দিশেহারা বাবা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 22 October, 2022, 2:59 PM

৯ মাসের সন্তান রেখে সাতদিন ধরে নিখোঁজ শিক্ষিকা, দিশেহারা বাবা

৯ মাসের সন্তান রেখে সাতদিন ধরে নিখোঁজ শিক্ষিকা, দিশেহারা বাবা

নাটোরের বড়াইগ্রামে গৃহবধূ নিখোঁজের সাত দিনেও সন্ধান না পাওয়ায় নয় মাসের শিশু সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বাবা। গত ১৩ অক্টোবর সকালে উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা বাগবাচ্চা গ্রামে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে শুক্রবার বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছেন।

নিখোঁজ গৃহবধূর নাম তৃষ্ণা গ্রেগরী (২৫)। তিনি উপজেলার চামটা বাগবাচ্চা গ্রামের শুভ কোড়াইয়ার স্ত্রী এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিক্ষিকা। তাদের তৃষাণ কোড়াইয়া নামের ৯ মাস এর শিশু সন্তান রয়েছে।

শুভ কোড়াইয়া বলেন, ‘১৩ অক্টোবর সকালে বাড়ি থেকে বের হয়ে যায় আমার স্ত্রী। সাড়ে দশটার দিকে বাড়ি যাওয়ার কথা বলে বিদ্যালয় থেকে ছুটি নেয় সে। তারপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম। আমাদের সংসারে কোনো প্রকার কলহ-বিবাদ নেই। তাই তার অন্যত্র চলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি ধারণা করছি যে তাকে কেউ অপহরণ করে আটকে রেখেছে।’

শুভ কোড়াইয়া বলেন, ‘নিখোঁজের একদিন পরে আমি থানায় অভিযোগ করি। থানা থেকে আমাকে জানায় সে চট্টগ্রাম আছে। সেই তথ্য অনুযায়ী সেখানে খুঁঁজে পাইনি।’ বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক বলেন, নিখোঁজ গৃহবধুকে উদ্ধারের চেষ্টা চলছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status