ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে ওয়ারেন্টভুক্ত আসামীর মৃত্যু
আব্দুল কাইয়ুম, সাভার
প্রকাশ: Wednesday, 19 October, 2022, 10:44 PM

পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে ওয়ারেন্টভুক্ত আসামীর মৃত্যু

পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে ওয়ারেন্টভুক্ত আসামীর মৃত্যু

আশুলিয়ায় ওয়ারেন্টভুক্ত আসামী পুলিশের উপস্থিতি টের পেলে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে এক আসামীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শ করেছে পুলিশ।  

বুধবার (১৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জামাল সিকদার।  নিহতের নাম সুলতান বেপারী (৪৮)। তিনি আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার মৃত মতি মিয়া বেপারীর ছেলে।

নাম প্রকাশ না করার শর্তে  নিহতেরস্বজন বলেন,  এশিয়ান ব্রিকস নামে সুলতান বেপারীসহ কয়েকজন মিলে ইটভাটার মালিক ছিল। এক সময় ব্যবসায়ীক ঋণগ্রস্ত হয়ে পড়েন সুলতান। পাওনাদারদের টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত একটি মামলা হয়। সেই মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ছিলো সুলতান। পুলিশ রাতে আসছিল। আমিও সঙ্গে ছিলাম। কিন্তু বাসায় না পেয়ে পুলিশ চলে যায়। টের পেয়ে সুলতান পলাতে গিয়ে এমন দুর্ঘটনা হয়তো ঘটেছে। পুলিশের প্রতি কোন অভিযোগ নেই।

স্বজন ও প্রতিবেশী শাহিন বলেন, গত রাতে পুলিশ আসছিলো। তাকে খুঁজে না পেয়ে পুলিশ চলে যায়। পরে সকাল ৮ টার দিকে আমরা দুইবাড়ির মাঝখানে নিচে সুলতানের মরদেহ দেখতে পাই। মুলত এই বিষয় নিয়ে আমরা ও নিহতের পরিবার কথা বলতে চাই না। আমাদের কোন অভিযোগ নেই।

পুলিশ জানায়, গতরাতে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় একজন ওয়ারেন্টভুক্ত আসামী খোঁজে যায় পুলিশ। এসময় আসামী বাড়িতে উপস্থিত হলেও দীর্ঘ সময় পর দরজা খোলেন। এসময় বাড়িতে ওয়ারেন্টভুক্ত আসামী না পেয়ে ফিরে আসেন। পরে সকালে জানা যায়, সেই আসামী ছাদ থেকে পড়ে মারা গেছে।

এ বিষয়ে ওয়ারেন্ট তামিলকারী আশুলিয়া থানার এস আই হাচিব সিকাদর বলেন, রাতে আসামী বাড়িতে গেলে দীর্ঘসময় পর তার পরিবার দরজা খোলেন। আসামীকে না পেয়ে তাদের কাছে দু:খ প্রকাশ করে চলে আসি। পরে সকালে জানতে পারি ওয়ারেন্টভুক্ত সেই আসামীর সেই বাড়ির ছাদ থেকে পড়ে মারা গেছে।

এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জামাল সিকদার বলেন, রাতে কোন আসামীকে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা, রাতে পুলিশ বাড়িতে গেলে আসামী কৌশলে বাড়ির ছাদে অবস্থান নেয় ও সেখান থেকে পালানোর উদ্দেশ্যে অন্য ছাদে যাওয়ার জন্য লাফ দেয়ার সময় পড়ে গিয়ে মারা যেতে পারে। হয়তো রাতেও তার পরিবার কোন খোঁজ করেনি। সকালে দেখতে পায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status