ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
নন্দীগ্রামে অ্যাম্বুলেন্স অটোভ্যান সংঘর্ষে চালক নিহত
নতুন সময় প্রতিনিধি, নন্দীগ্রাম
প্রকাশ: Wednesday, 19 October, 2022, 10:41 PM

নন্দীগ্রামে অ্যাম্বুলেন্স অটোভ্যান সংঘর্ষে চালক নিহত

নন্দীগ্রামে অ্যাম্বুলেন্স অটোভ্যান সংঘর্ষে চালক নিহত

বগুড়ার নন্দীগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় আবু বকর সিদ্দিক (৫৫) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। ১৮ ই অক্টোবর (মঙ্গলবার) সকাল ৭ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার ওমরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বকর সিদ্দিক উপজেলার ছোট ডেরাহার গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে বলে নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে থানার ওসি শহিদুল ইসলাম।

ওসি শহিদুল ইসলাম জানান, সকালে আবু বকর সিদ্দিক নন্দীগ্রাম থেকে তার অটোভ্যান নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ওমরপুর এলাকায় পৌঁছালে বগুড়া-নাটোর মহাসড়ক পার হওয়ার সময় বগুড়াগামী একটি অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দেয়। এ সময় ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status