ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
আশুলিয়ায় কারখানার লোহার গেট চাপা পরে শিশু নিহত
আব্দুল কাইয়ুম, সাভার
প্রকাশ: Wednesday, 19 October, 2022, 10:45 PM

আশুলিয়ায় কারখানার লোহার গেট চাপা পরে শিশু নিহত

আশুলিয়ায় কারখানার লোহার গেট চাপা পরে শিশু নিহত

সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার লোহার গেট চাপা পরে ইকরা মনি (০৬) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আলিফ (০৫) নামের আরও ১ শিশু আহত হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) দুপুর ২ টার দিকে আশুলিয়ার শিমুলতলা এলাকার ইউজেনিটেক্স বিডি লিমিটেড (ইফোরিয়া-২) নামের একটি পোশাক কারখানার লোহার গেট চাপা পড়ে ওই শিশু নিহত হয়।

নিহত ইকরা মনি মানিকগঞ্জ জেলার রাজু মিয়ার মেয়ে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার মা রিয়া বেগম পাশেই একটি চা দোকান দিয়ে জীবিকা নির্বাহ করতো।

নিহতের সঙ্গী শিশু সাহারা বলে, আমি, আলিফ ও ইকরা বাসা থেকে ইকরার মায়ের দোকানের দিকে যাচ্ছিলাম। আমরা যখন কারখানার গেটের সামনে যাই এসময় কারখানার সিকিউরিটি গেট ধাক্কা দেয়। গেট ধাক্কা দিলে আমার সামনে থাকা ইকরা ও আলিফ চাপা পরে।

প্রত্যক্ষদর্শী আশরাফুল ইসলাম বলেন, ওই শিশুরা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসময় কারখানার নিরাপত্তা কর্মীরা গেট খুলছিলেন। গেট খুলতে গেলে লোহার গেটটি পড়ে যায় এবং ওই দুই শিশু চাপা পড়ে। পরে ঘটনাস্থল থেকে শিশুদের উদ্ধার করে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক ইকরাকে মৃত ঘোষণা করেন। এই কারখানার একই গেট আগেও দুই বার পড়ে গিয়েছিল। কিন্তু তারা ঠিক ঠাক মেরামত করেন নি।

এব্যাপারে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার হারুন ওর রশিদ বলেন, দুই শিশুকে এখানে আনা হয়েছিল। এদের মধ্যে এক শিশু মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। বাকি শিশুর চিকিৎসা চলছে।

কারখানার অ্যাডমিন অফিসার প্রিন্স বলেন, লাঞ্চ টাইমে শ্রমিকদের যাওয়ার জন্য গেট খুলতে গেলে গেটটি পড়ে। এটা একটি দুর্ঘটনা। এ ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি। গেটের সমস্যা সম্পর্কে আমাদের কাছে কোন নোটিশ ছিল না। নোটিশ থাকলে আমরা অবশ্যই এটা মেরামত করতাম। তবে আগেও দুই বার গেটে পরে যাওয়ার কথা অস্বীকার করেন এই কর্মকর্তা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status