ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
জনপ্রিয় নায়িকার সুইসাইড নোটসহ ঝুলন্ত মরদেহ উদ্ধার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 October, 2022, 12:06 AM

জনপ্রিয় নায়িকার সুইসাইড নোটসহ ঝুলন্ত মরদেহ উদ্ধার

জনপ্রিয় নায়িকার সুইসাইড নোটসহ ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভারতের হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী বৈশালী ঠক্করের (২৬) ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। অভিনেত্রীর ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সেখানে প্রেমঘটিত বিষয়ের পাশাপাশি অন্যান্য কিছু অশান্তির কথা লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার সকালে মধ্যপ্রদেশ রাজ্যে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ, এটিকে আত্মহত্যা বলেই ধারণা করছে।

‘সসুরাল সিমার কা’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয় মুখে পরিণত হন বৈশালী। এ ছাড়া একাধিক ধারাবাহিকে তার অভিনয় প্রশংসিত হয়েছে।

মধ্যপ্রদেশের ইন্দোরে যে বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে সেই বাড়িতে গত বছর থেকে থাকছিলেন বৈশালী।

২০১৫ সালে ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হে’ ধারাবাহিক দিয়ে ছোট পর্দায় পা রাখেন বৈশালী। তার চরিত্রের নাম ছিল ‘সঞ্জনা’। ২০১৬ পর্যন্ত ধারাবাহিকটিতে অভিনয় করেন। এর পর ‘ইয়ে হ্যায় আশিকি’, ‘বিষ ইয়া অমৃত’, ‘সসুরাল সিমার কা’-এর মতো দর্শকপ্রিয় ধারাবাহিকে তাকে দেখা গেছে। সর্বশেষ ‘রক্ষাবন্ধন’ টিভি শোতে তাকে দেখা গিয়েছিল।

গত বছরের এপ্রিলে ইনস্টাগ্রামে বাগদানের খবর জানান বৈশালী। অভিনন্দন সিংহের সঙ্গে বাগদানের ছবিও প্রকাশ করেন। অভিনন্দন কেনিয়াবাসী দাঁতের চিকিৎসক। এর এক মাসের মধ্যেই বৈশালী জানান তাদের বিয়ে হচ্ছে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status