ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
ডিসেম্বরে আসছে টেসলার স্যাটেলাইট স্মার্টফোন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 October, 2022, 10:23 AM

ডিসেম্বরে আসছে টেসলার স্যাটেলাইট স্মার্টফোন

ডিসেম্বরে আসছে টেসলার স্যাটেলাইট স্মার্টফোন

চলতি বছর ডিসেম্বরেই বাজারে আসছে মার্কিন ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার স্যাটেলাইট স্মার্টফোন। ফোনের নাম টেসলা পাই। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটে টেসলা পাই ফোনের সম্ভাব্য ফিচার ফাঁস হয়েছে।

সেখানে বলা হয়েছে, টেসলার এই ফোনে থাকবে ৬.৭ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে, রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। ১৬০০ নিটস ব্রাইটনেসের এই ফোনে থাকবে ৮ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ। থাকবে ৪ ক্যামেরা। ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার পাশাপাশি সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য থাকবে ৪০ মেগাপিক্সেল ক্যামেরা।

প্রিমিয়াম সেগমেন্টে এই ফোনে থাকবে পাঁচ হাজার এমএএইচ ব্যাটারি। ফোনটির বাজার মূল্য হতে পারে ৭০ থেকে ৮০ হাজার টাকা।

চলতি বছরের শুরুতেই টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক বাজারে নতুন স্মার্ট ফোন আনার ঘোষণা দিয়েছিলেন। সম্প্রতি পারফিউম ব্যবসায়ও নাম লিখিয়েছেন তিনি। আগামী সপ্তাহে উন্মোচিত হবে নতুন এই পারফিউম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status