ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কমিটি গঠন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 16 October, 2022, 10:08 AM

আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কমিটি গঠন

আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কমিটি গঠন

আইসিটি পেশাজীবীদের সংগঠন আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশ (আইসিটিইএসবি) ২০২২-২৫ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।

ঢাকার রামপুরায় আইসিটিইএসবির অস্থায়ী কার্যালয়ে এক্সিকিউটিভ কাউন্সিলের সভায় এই কমিটি গঠন করা হয় । ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিনকে সভাপতি ও এস এম মোয়াজ্জেম হোসেনকে মহাসচিব করে ৯ সদস্যের কার্যনির্বাহী কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য পদের সদস্য হলেন, সহ-সভাপতি (অ্যাডমিন) পদে মো. মোস্তাফিজুর রহমান সোহাগ, সহ-সভাপতি (ফিন্যান্স) পদে মো. আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি (অ্যাকাডেমিক) পদে মো. আব্দুস সালাম, যুগ্ম সচিব (অ্যাডমিন) তানভীর আহমেদ, যুগ্ম সচিব (ফিন্যান্স) আশফাকুর রহমান, যুগ্ম সচিব (অ্যাকাডেমিক) মো. এনামুল হাসান, কোষাধ্যক্ষ পদে জিয়াউর রহমান এবং এক্সিকিউটিভ মেম্বার মো. ইসমাইল হোসেন ।

নব নির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন বলেন, আইসিটিইএসবি আইসিটি পেশাজীবীদের স্কিল ডেভেলমেন্টের জন্য বিনামূল্যে প্রফেশনাল প্রশিক্ষণ, ওয়ার্কশপ, বিনামূল্যে মেম্বারদের মাইক্রোসফটের বিভিন্ন সফটওয়্যার ও রিসোর্চ প্রদান এবং পেশাজীবিদের সকল সুযোগ-সুবিধা আদায়ের লক্ষে কাজ করছে  সংগঠনটি।

আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অফ বাংলাদেশ ২০১৯ সালে বাণিজ্য মন্ত্রালয়ের অধীনে আরজেএসসিতে সোসাইটি আইনে নিবন্ধিত সংগঠন। এটির সদস্য সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status