ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
পাকিস্তানে মসজিদের বাইরে সাবেক প্রধান বিচারপতিকে গুলি করে হত্যা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 15 October, 2022, 11:10 AM

পাকিস্তানে মসজিদের বাইরে সাবেক প্রধান বিচারপতিকে গুলি করে হত্যা

পাকিস্তানে মসজিদের বাইরে সাবেক প্রধান বিচারপতিকে গুলি করে হত্যা

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ নুর মেসকানজাইকে একটি মসজিদের বাইরে গুলি করে হত্যা করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বাসিমা-খারান মহাসড়কের মধ্য খারান শহরের একটি মসজিদের সামনে এই হত্যাকাণ্ড ঘটে।

খারানের পুলিশ সুপার আসিফ হালিম বলেন, খারান এলাকায় মসজিদের বাইরে মুহম্মদ নুর মেসকানজাইকে হামলাকারীরা গুলি চালায়, এতে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে পার্শবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানেই তার তার মৃত্যু হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বিচারকের মৃত্যুতে শোক প্রকাশ করে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আব্দুল কুদ্দুস বিজেঞ্জো বলেছেন, তার সেবা অবিস্মরণীয়।

বিজেঞ্জো বলেন, শান্তির শত্রুদের কাপুরুষোচিত আক্রমণ জাতিকে ভয় দেখাতে পারে না।

মাসকানজাই একটি যুগান্তকারী রায় লিখেছেন যাতে সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থাকে শরিয়াবিরোধী ঘোষণা করা হয়েছে।

বেলুচ লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করেছে। তথ্যসূত্র: ডন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status