ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
১০ ডিসেম্বরের ঘোষণা থেকে সরে আসলো বিএনপি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 11 October, 2022, 11:11 AM

১০ ডিসেম্বরের ঘোষণা থেকে সরে আসলো বিএনপি

১০ ডিসেম্বরের ঘোষণা থেকে সরে আসলো বিএনপি

‘১০ ডিসেম্বরের পরে দেশ চলবে খালেদা জিয়ার কথায়: বিএনপি’ বলে ঘোষণা দিলেও তা থেকে সরে এসেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।

সোমবার (১০ অক্টোবর ) রাজধানীর দৈনিক বাংলা মোড়ে শহীদ জেহা স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে আমান উল্লাহ আমান ‘আগামী ১০ ডিসেম্বরের পর বাংলাদেশ চলবে খালেদা জিয়ার কথায়’ নিজের এমন বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান বলেন, ১০ (ডিসেম্বর) তারিখ নয়। যখনই এ সরকার অবৈধভাবে ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে, তখন থেকে দেশের জনগণ ও বিভিন্ন রাজনৈতিক দল চায়নি যে এ সরকার ক্ষমতায় থাকুক। জনগণ এ সরকারকে আর এক মুহূর্তও ক্ষমতায় দেখতে চায় না। তাদের দাবি অনুযায়ী আমরাও মাঠে নেমেছি।

তবে গত শনিবার (৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় আমান উল্লাহ আমান বলেন, আগামী ১০ ডিসেম্বরের পরে বাংলাদেশ চলবে খালেদা জিয়া ও তারেক রহমানের কথায়। এর বাইরে দেশ চলবে না কারও কথায়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status