ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুনে, কে বলবে এটা কলেজ!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 11 October, 2022, 11:15 AM

ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুনে, কে বলবে এটা কলেজ!

ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুনে, কে বলবে এটা কলেজ!

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি ডিগ্রি কলেজ। তবে কে বলবে এটি একটি কলেজ! সরকারদলীয় বিভিন্ন পর্যায়ের নেতাদের ব্যানার-ফেস্টুনে কলেজ গেট, মাঠ ও একাডেমিক ভবন ঢেকে গেছে।

জানা গেছে, আগামী ১৫ অক্টোবর গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানা আওয়ালী লীগের সম্মেলন। ওই সম্মেলনকে ঘিরে পদপ্রার্থীরা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে। ওইসব প্রার্থী নিজেদের ও তাদের শুভাকাঙ্ক্ষীদের বিভিন্ন ব্যানার-ফেস্টুন দিয়ে কলেজ ও আশপাশের এলাকা ঢেকে ফেলেছে।

সরেজমিনে দেখা যায়, গাজীপুরের কোনাবাড়ি ডিগ্রি কলেজ ও দেওয়ালিয়াবাড়ি আ ক ম মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়ের গেট, কলেজের একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন ছেয়ে গেছে রাজনৈতিক নেতাদের ব্যানার-ফেস্টুনে।

দূর থেকে দেখে বুঝার উপায় নেই এটি একটি কলেজ। সভাপতি প্রার্থী আক্কাস আলী, আব্দুর রহমান মাস্টার, রাজীব চৌধুরী সহ-সভাপতি, আশিকুর রহমান জিয়া সাংগঠনিক সম্পাদক, গিয়াস উদ্দিন মোড়ল, সাদ্দাম হোসেন, মনিরুজ্জামান মনির, আব্বাস উদ্দিন খোকন সাধারণ সম্পাদক, আনোয়ার পারভেজ প্রমুখ নেতাদের বড় বড় ফেস্টুন টাঙানো রয়েছে কলেজে।

এলাকাবাসী ও শিক্ষার্থীরা জানায়, সোমবার থেকে ক্লাস শুরু হচ্ছে। ব্যানার-পোস্টার যেভাবে লাগানো হয়েছে এতে ক্লাসরুমে প্রবেশ করাটাই কষ্টকর হয়ে যাবে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের রাজনৈতিক পোস্টার লাগানো কতটা যৌক্তিক? আমরা চাই দ্রুত এসব ব্যানার-ফেস্টুন অপসারণ করা হোক।

এদিকে রাজনৈতিক নেতারা বলছেন, কয়েকদিন পর সম্মেলন এজন্য ফেস্টুন লাগানো হয়েছে। সম্মেলনেকে ঘিরে সবাই যার যার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। কলেজ ভবনে এভাবে রাজনৈতিক পোস্টার লাগানো কতটুকু যৌক্তিক এমন প্রশ্নে কারো কোনো জবাব পাওয়া যায়নি।

কোনাবাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. বিল্লাল হোসেন বলেন, ‘১৫ অক্টোবর কোনাবাড়ি থানা আওয়ামী লীগের সম্মেলন, এ জন্য তারা কলেজ ভবনে ব্যানার-ফেস্টুন লাগিয়েছে। এটি ঠিক নয়; তবে আমাদের কিছু করার নেই। ছুটি শেষে কলেজ খুলছে, এখন একটু সমস্যা হবে।’


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status