ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
আঙুর নাকি কিসমিস, কোনটা আপনার স্বাস্থ্যের জন্য বেশি উপযোগী?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 2 October, 2022, 9:44 AM

আঙুর নাকি কিসমিস, কোনটা আপনার স্বাস্থ্যের জন্য বেশি উপযোগী?

আঙুর নাকি কিসমিস, কোনটা আপনার স্বাস্থ্যের জন্য বেশি উপযোগী?

আঙুর আর কিসমিস তো একই। একটি কাঁচা, অন্যটি শুকনো। পার্থক্য বলতে এই যা! তা হলে তো দুটো খাওয়ার মধ্যে পার্থক্য নেই, এমনটাই ভাবেন অনেকে। আপনিও কি তাঁদের দলেই?

তা হলে আপনাকে বলে দেওয়া যাক, এই ধারণা একেবারেই ভুল। এ কথা ঠিকই, আঙুরকে রোদে বা হাওয়ায় শুকিয়ে কিসমিস বানানো হয়। কিন্তু সেই প্রক্রিয়াতেই হেরফের হয়ে যায় দুইয়ের পুষ্টিগুণে। তাই কারও জন্য আঙুর ভাল, কারও জন্য কিসমিস। দেখে নেওয়া যাক, কোনটা আপনি খাবেন।

মিষ্টত্ব: কিসমিস শুকিয়ে তৈরি করা হয়। তাই এতে শর্করা অনেক ঘন হয়ে যায়। সেই কারণেই যাঁরা ডায়াবিটিস সংক্রান্ত সমস্যায় ভুগছেন, তাঁদের ক্ষেত্রে কিসমিস ক্ষতিকারক হয়ে উঠতে পারে। আঙুরে তাঁদের সমস্যা তুলনায় কম। তবু ডায়াবিটিস থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই আঙুর খাওয়া উচিত।

ক্যালোরি: চিনির মতোই ক্যালোরির ক্ষেত্রেও কিসমিস অনেকটাই এগিয়ে থাকবে আঙুরের চেয়ে। কিসমিসের ভিতরের শাঁস অনেক বেশি ঘন বলেই এতে ক্যালোরির পরিমাণ কিছুটা বেড়ে যায় বলে মত বিশেষজ্ঞদের।

ওজন কমাতে: ওজন নিয়ন্ত্রণে রাখতে চান? তা হলে কিসমিস আপনার অনেক বেশি কাজে লাগবে। যদিও কিসমিসে ক্যালোরির মাত্রা বেশি। কিন্তু তার পরেও আঙুরের থেকে কিসমিস বেশি মাত্রায় মেদ ঝরাতে পারে।

অ্যান্টিঅক্সিডেন্ট: শরীর ভাল রাখতে, দূষিত বস্তু শরীর থেকে বের করে দিতে অ্যান্টিঅক্সিডেন্ট অত্যন্ত প্রযোজনীয়। আঙুরের চেয়ে কিসমিস অনেক বেশি শুকনো বলে, এতে অ্যান্টিঅক্সিডেন্টের ঘনত্বও প্রায় ৩ গুণ বেশি। সেই বিচারে কিসমিস অনেকটাই এগিয়ে।

আপনার জন্য: প্রত্যেকের শরীরের ধরনধারণ আলাদা। সেই হিসেবে কোনটা আপনার জন্য ভাল, সেটা বুঝে নিতে হবে। যদি অ্যান্টিঅক্সিডেন্টকে গুরুত্ব দিতে চান, তা হলে কিসমিস খেতে পারেন। আর যদি চিনির মাত্রা বেড়ে যাওয়া নিয়ে আপত্তি থাকে, তা হলে কিসমিস বাদ দিয়ে আঙুরই ভরসা। আর যদি তার পরেও প্রশ্ন থাকে, সে ক্ষেত্রে কোনও চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়াই ভাল।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status