ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
‘রক্তের টান, স্বার্থের অনেক উর্ধ্বে’
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 29 September, 2022, 12:23 AM

‘রক্তের টান, স্বার্থের অনেক উর্ধ্বে’

‘রক্তের টান, স্বার্থের অনেক উর্ধ্বে’

‘রক্তের টান, স্বার্থের অনেক উর্ধ্বে’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে গত ১৬-১৭ সেপ্টেম্বর, ২০২২ এক পারিবারিক মিলন মেলা কুমিল্লার মনহরগঞ্জ উপজেলার নরহরিপুর ভুঁইয়া বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে পরিবারের দেশে বিদেশে অবস্থানরত সকল সদস্য ও আত্মীয় স্বজন স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহন করে পরিবারের ঐতিহ্য ও সম্মান ধরে রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

দুইদিন ব্যাপী অনুষ্ঠানমালায় স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরন, কেক কাটা, হরেক রকম দেশী খাবার / পিঠা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ভুঁইয়া পরিবারের দ্বিতীয় জেনারেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি প্রফেসর ইঞ্জিনিয়ার আহাম্মদ উল্লাহ ভুঁইয়া কে পরিবারের সকলের পক্ষ থেকে - পরিবার, সমাজ ও দেশের প্রতি অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

কুমিল্লা জেলার মনোহরগন্জ উপজেলার ৪নং ঝলম (দঃ) ইউনিয়নের নরহরিপুর গ্রামের ঐতিহ্যবাহী ভুঁইয়া বাড়ি । মুরহুম আলতাফ আলী ভুঁইয়ার হাত ধরে পথ চলা শুরু এই পরিবারের। একজন লোক কৃষি ও মাঠেঘাটে কাজ করে পাঁচ ছেলে ও তিন মেয়ের খাওয়া দাওয়া ও পড়াশুনা করার চেষ্টা করিয়েছেন সেই আমলে।

এই পরিবারে এখন ডাক্তার, ইন্জিনিয়ার, শিক্ষক, ব্যাংকার, সরকারী / বেসরকারী চাকুরীজীবি ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশায় ও পদে থেকে  সন্মান ও মর্যাদার সাথে গ্রাম, সমাজ ও দেশের জন্য কাজ করে যাচ্ছে ও অবদান রাখছে।

তাদের পারিবারিক বন্ধন এইভাবে যুগে যুগে টিকে থাকবে নিঃস্বার্থ ভালোবাসা, সম্মান ও আন্তরিকতা নিয়ে। এই আয়োজন বর্তমান আমাদের চলমান ক্ষয়িষ্ণু সমাজ ব্যবস্থার ইতিবাচক দৃষ্টান্ত হতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status