ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
যশোরে বিকাশ প্রতারক চক্রের এক সদস্য আটক টাকা উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 28 September, 2022, 5:26 PM

যশোরে বিকাশ প্রতারক চক্রের এক সদস্য আটক টাকা উদ্ধার

যশোরে বিকাশ প্রতারক চক্রের এক সদস্য আটক টাকা উদ্ধার

যশোরে বিকাশ প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। আটক সোহাগ আহম্মেদ সাতক্ষীরা জেলার সদর উপজেলার কুশডাঙ্গা গ্রামের মোহাম্মদ সাইফুল ইসলামের ছেলে। যশোর ১ নং আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়।

পরে তার স্বিকারোক্তিতে ১৮ হাজার টাকা ,একটি মোবাইল ফোন ‍ উদ্ধার করা হয়।

যশোর ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানায়, এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম রোববার দুপুরে দেখতে পায় ওই এলাকায় সোহাগ ঘুরাঘুরি করতে থাকে । এতে পুলিশের সন্দেহ হয়। তার পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অসামঞ্জস্যপূর্ন বক্তব্য দেন। তার মোবাইল ফোন চেকিং করে দেখতে পান সোহাগ জিনিয়া আফরিন মিম নামের একটি ফেসবুক আইডি ব্যবহার করে নিজেকে গ্রামীন ফোনে চাকরি করে পরিচয় দিয়ে নানা ধরনের প্রতারনা করে আসছে। বিশেষ করে সারাদেশে ভিআইপি ফোন নাম্বার(০১৭১১) সিরিয়ালের নাম্বারের সিম বিক্রির জন্য বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেন। পরে তার স্বিকারোক্তিতে ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরে এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করে এসআই মফিজুল ইসলাম। সোমবার আদালতে সোপর্দ করা হলে সোহাগ এ ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বিকার করেন। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status