ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
বাগমারা প্রেসক্লাবে সভাপতি পদে সামসুজ্জোহা মামুনের মনোনয়ন ফরম উত্তোলন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 28 September, 2022, 5:10 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 28 September, 2022, 5:58 PM

বাগমারা প্রেসক্লাবে সভাপতি পদে সামসুজ্জোহা মামুনের মনোনয়ন ফরম উত্তোলন

বাগমারা প্রেসক্লাবে সভাপতি পদে সামসুজ্জোহা মামুনের মনোনয়ন ফরম উত্তোলন

রাজশাহীর বাগমারা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক সম্মেলনের লক্ষ্যে এরই মধ্যে তফসীল ঘোষণা করা হয়েছে।

আগামী ৮ অক্টোবর, অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচনী তফসীল ঘোষণার পর থেকে সরগরম হয়ে উঠেছে গোটা উপজেলা। কে হবেন সভাপতি আর কে সম্পাদক সেই সাথে অন্যান্য পদে কারা আসতে পারে এবার। বর্তমানে এমনই জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে।

বুধবার দুপুরে প্রেসক্লাবে উপস্থিত হয়ে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আকবর আলীর নিকট থেকে সভাপতি পদে মনোনয়ন ফরম উত্তোলন করেন এস.এম. সামসুজ্জোহা মামুন। সে বর্তমানে রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সোনালী সংবাদ পত্রিকায় তাহেরপুর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শামীম রেজা, রুস্তম আলী শায়ের, রাজু মোল্লা, জাবেদ আলী মোল্লা, রায়হান ইসলাম, সমিত রায় প্রমুখ।

গত ২৫/৯/২০২২ তারিখে চ‚ড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকে শুরু হয়েছে মনোনয়ন ফরম উত্তোলন। এই কার্যক্রম চলবে ০১/১০/২০২২ পর্যন্ত। ০২/১০/২০২২ থেকে ০৩/১০/২০২২ তারিখ পর্যন্ত মনোনয়ন ফরম জমা দিতে পারবেন প্রার্থীরা। মনোনয়ন ফরম যাচাই-বাচাই হবে ০৪/১০/২০২২ এবং ০৫/১০/২০২২ তারিখে বিকেল ৫টা পর্যন্ত রয়েছে মনোনয়ন ফরম প্রত্যাহারের সুযোগ।

মনোনয়ন ফরম উত্তোলন শেষে এস.এম. সামসুজ্জোহা মামুন বলেন, আমি ভোটারদের ভালোবাসা নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করছি। আমি নির্বাচিত হলে সকল সাংবাদিককে সাথে নিয়ে কাজ করে যাবো। প্রেসক্লাবের স্বার্থে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবো।

এদিকে এরই মধ্যে সহ-সভাপতি পদে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন সাংবাদিক নূর কুতুবুল আলম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status