ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
দুপুরে নেওয়া ভাড়া বাসায় রাতে ঢুকে কিশোরীকে ‘দলবদ্ধ ধর্ষণ’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 14 September, 2022, 1:58 PM

দুপুরে নেওয়া ভাড়া বাসায় রাতে ঢুকে কিশোরীকে ‘দলবদ্ধ ধর্ষণ’

দুপুরে নেওয়া ভাড়া বাসায় রাতে ঢুকে কিশোরীকে ‘দলবদ্ধ ধর্ষণ’

বিয়ে করার জন্য বাড়ি থেকে পালিয়ে এসেছেন এমন কথা বলে নাটোর শহরে বাসা ভাড়া নেন এক তরুণ (১৯) ও এক কিশোরী (১৬)। বিষয়টি এলাকার কয়েক যুবক জানতে পারেন। রাতে স্থানীয় যুবকেরা ওই যুগলকে জিজ্ঞাসাবাদ করার কথা বলে বাসায় ঢুকে পড়েন। একপর্যায়ে তরুণকে বেঁধে রেখে কিশোরীকে ধর্ষণ করে যুবকেরা পালিয়ে যান বলে অভিযোগ।

পরে ভুক্তভোগী কিশোরী ও তরুণ বিষয়টি নাটোর সদর থানার পুলিশকে জানান। খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত তিন যুবককে আটক করেছে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। আটক তিন যুবক হলেন সোহান আলী (২৮), রকি হোসেন (২২) ও রনি আহম্মেদ (২৮)। তাঁরা সবাই নাটোর শহরের বাসিন্দা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়িওয়ালা ও তাঁর স্ত্রীকে থানায় নিয়ে গেছে পুলিশ।

নাটোর সদর থানার পুলিশ সূত্রে জানা গেছে, বাসা ভাড়া নেওয়া তরুণ ও কিশোরী দুজনেই রাজশাহী শহরের বাসিন্দা। গতকাল দুপুরে তাঁরা নাটোর শহরে এসে একটি বাসা ভাড়া নেন। ভাড়া নেওয়ার সময় ওই যুগল বাড়িওয়ালার স্ত্রীকে বলেন, তাঁরা বিয়ে করার জন্য বাড়ি থেকে পালিয়ে এসেছেন। রাতেই তাঁরা বিয়ে করবেন। তবে বিষয়টি এলাকার কয়েক যুবক জানতে পারলে রাত ১১টার দিকে তাঁরা ওই বাড়িতে আসেন। পরে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে।

গতকাল দিবাগত রাত দুইটার দিকে পুলিশ সদর উপজেলার মদনহাট থেকে অভিযুক্ত তিন যুবককে আটক করে থানায় আনে।

নাটোর সদর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশের একাধিক দল এ অভিযানে অংশ নেয়। আটক যুবকেরা চিহ্নিত সন্ত্রাসী ও মাদকাসক্ত হিসেবে পরিচিত। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা আছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, ওই কিশোরী অসুস্থ হয়ে পড়েছে। তাকে নাটোর সদর হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। কিশোরী ও তরুণের অভিভাবকেরা নাটোর এসেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আটক তিন যুবকের মুঠোফোন থেকে আপত্তিকর ছবি উদ্ধার করা হয়েছে। সূত্র: প্রথম আলো


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status