ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
কাচের বাক্সে রানির ‘গোপন চিঠি’, খোলা হবে ২০৮৬ সালে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 13 September, 2022, 3:04 PM

কাচের বাক্সে রানির ‘গোপন চিঠি’, খোলা হবে ২০৮৬ সালে

কাচের বাক্সে রানির ‘গোপন চিঠি’, খোলা হবে ২০৮৬ সালে

ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ একটি ‘গোপন চিঠি’ লিখে রেখে গেছেন। চিঠিটি অস্ট্রেলিয়ার সিডনির কুইন ভিক্টোরিয়া বিল্ডিংয়ের ভোল্টে তালা দিয়ে রাখা আছে। চিঠিটি ২০৮৬ সালে খোলার কথা বলে গেছেন তিনি। অর্থাৎ আরও ৬৪ বছর পর ভোল্টটি খোলা যাবে। খোলার পরই জানা যাবে ওই চিঠিতে কী লেখা আছে।

১৯৫২ সালে বাবা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর মাত্র ২৫ বছর বয়সে রাজ্যভার গ্রহণ করেন রানি এলিজাবেথ। ৭০ বছরের রাজত্ব শেষে গত বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর পর তার একটি গোপন চিঠি ফের আলোচনায় এসেছে।

কাচের বাক্সে রানির ‘গোপন চিঠি’, খোলা হবে ২০৮৬ সালে

কাচের বাক্সে রানির ‘গোপন চিঠি’, খোলা হবে ২০৮৬ সালে


১৯৮৬ সালে অস্ট্রেলিয়া সফরকালে চিঠিটি লেখেন রানি। সেই সময় সিডনির কুইন ভিক্টোরিয়া বিল্ডিং ভবনটি সংস্কার করা হয়। সিডনিবাসীর উদ্দেশে লেখা চিঠিটি ভবনের একটি সংরক্ষিত স্থানে একটি কাচের কেসের ভেতরে রাখা আছে।


চিঠিটি লেখার পর থেকে ১০০ বছর পর অর্থাৎ ২০৮৬ সালে খোলার নির্দেশনা দিয়ে গেছেন রানি। সেই নির্দেশনা দেওয়া হয়েছে সিডনির মেয়রের প্রতি। আর কেউ চিঠিটিতে হাত দিতে পারবেন না। অর্থাৎ নির্দিষ্ট সময় পর সেই সময় যিনি সিডনির মেয়র থাকবেন তিনি ভোল্টটি খুলে চিঠিটি বের করতে পারবেন। চিঠিটিতে যে স্বাক্ষর রয়েছে, তাতে লেখা শুধু ‘এলিজাবেথ আর’।

সিডনির বিখ্যাত কুইন ভিক্টোরিয়া বিল্ডিং কুইন ভিক্টোরিয়ার ডাইমন্ড জুবিলির সম্মানে ১৮৯৮ সালে উদ্বোধন করা হয়। রানি হিসেবে মোট ১৬ বার অস্ট্রেলিয়া সফর করেন দ্বিতীয় এলিজাবেথ। প্রথমবার রানি হওয়ার মাত্র দুই বছর পর; অর্থাৎ মাত্র ২৭ বছর বয়সে তিনি অস্ট্রেলিয়া সফর করেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status