ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
যশোর ঝিকরগাছায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Tuesday, 13 September, 2022, 3:27 PM

যশোর ঝিকরগাছায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

যশোর ঝিকরগাছায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

যশোর ঝিকরগাছায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে যশোর ঝিকরগাছা উপজেলার ঝিকরগাছা থানার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদার। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার লক্ষে সাধারণ জনগণ ও পুলিশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুলিশ সুপার এসময় সাধারণ জনগণকে জিজ্ঞাসা করেন, সাধারণ জনগণ পুলিশ কর্তৃক কোন রকম হয়রানির শিকার হচ্ছে কিনা, আইন শৃঙ্খলার বিষয়ে কারো কোন অভিযোগ আছে কিনা, মাদক, চাঁদাবাদের উৎপাত আছে কিনা জানতে চাই। এসকল অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আদেশ প্রদান করেন পুলিশ সুপার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক বিদ্যুৎ, জালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক এমপি অ্যাড. মনিরুল ইসলাম মনির, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল হক, পৌর মেয়র মোস্তাফা আনোয়ার পাশা জামাল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নাভারণ সার্কেল এসপি জুয়েল ইমরান। সভাপতিত্ব করেন যশোর ঝিকরগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সুশীল সমাজের অনেকে ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status