ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
যশোর বেনাপোল থেকে ১০টি স্বর্ণের বারসহ দুইজন আটক
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন
প্রকাশ: Sunday, 11 September, 2022, 10:13 PM

যশোর বেনাপোল থেকে ১০টি স্বর্ণের বারসহ দুইজন আটক

যশোর বেনাপোল থেকে ১০টি স্বর্ণের বারসহ দুইজন আটক

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১কেজি ১১৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ দুই ব্যক্তি আটক করেছে ২১বিজিবি।

বুধবার দুপুরে ইছাপুর খালপাড় জামে মসজিদের সামনে থেকে স্বর্ণের চালানটি আটক করা হয় বলে জানান খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভির রহমান।

আটক হাবিবুর রহমান (২৯) বেনাপোল পোর্ট থানার খলসী গ্রামের রমজান আলীর ছেলে ও আক্তারুল ইসলাম (২৫) একই গ্রামের আবু বক্করের ছেলে।লেফটেন্যান্ট কর্নেল তানভির রহমান বলেন, গোপন সংবাদে পুটখালি সীমান্তে অভিযান চালায় বিজিবির টহলদল।

এ সময় মোটরসাইকেল চালক হাবিবুর ও আরোহী আক্তারুলকে সন্দেহজনক আচরণের জন্য আটক করা হয়।পরে তাদের দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে কস্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় দশটি স্বর্ণের বার পাওয়া যায়; যার ওজন ১ কেজি ১১৬ গ্রাম। আটক স্বর্ণের বাজার দর ৮৬ লাখ ২০ হাজার টাকা।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে এবং পাচারকাজে ব্যবহৃত মোটরসাইকেল স্বর্ণসহ পাচারকারীদেরকে থানায় সোপর্দ করা হয়েছে ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status