ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
পর্নো মামলা থেকে রেহাই চেয়ে আদালতে শিল্পার স্বামী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 11 September, 2022, 11:57 AM

পর্নো মামলা থেকে রেহাই চেয়ে আদালতে শিল্পার স্বামী

পর্নো মামলা থেকে রেহাই চেয়ে আদালতে শিল্পার স্বামী

পর্নোগ্রাফি মামলায় রেহাই চেয়ে আদালতে মুক্তির আর্জি জানালেন শিল্পা শেট্টির স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রা। তাঁর এই আবেদনের বিরোধিতা করে পাল্টা জবাব দিয়েছে বিরোধী পক্ষও। বলা হয়েছে, রাজ কুন্দ্রার বিরুদ্ধে প্রাথমিক ভাবে যে যে অভিযোগ উঠেছে, তার যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। তাই এই মামলায় রাজকে রেহাই দেওয়া উচিত নয়।

বিরোধী পক্ষের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাজের আইনজীবী প্রশান্ত পাতিল বলেন, ‘‘আমরা সব অভিযোগের উত্তর দিতে প্রস্তুত। যদিও এ ক্ষেত্রে প্রাথমিক ভাবে একটি মামলা সাজানো হয়েছে, তবে আমাদের বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা আছে। সত্যিটা ঠিক প্রকাশ পাবে।’’ তিনি আরও জানান, কুন্দ্রার বিরুদ্ধে কোনও স্পষ্ট প্রমাণ নেই। আদালতে যুক্তি দিয়েই এই মামলা লড়বেন তাঁরা।

গত বছর মুম্বই পুলিশ পর্নোগ্রাফি-কাণ্ডে গ্রেফতার করে রাজ কুন্দ্রাকে। দু’মাস পুলিশ হেফাজতে থাকার পর জামিন পেয়েছিলেন শিল্পার স্বামী। রাজ কুন্দ্রার এই গ্রেফতারির পর বি-টাউনে চর্চার কেন্দ্রে উঠে এসেছিলেন শিল্পা। তাঁর স্বামীর বিরুদ্ধে বেআইনি ভাবে পর্নোগ্রাফি বা নীল ছবি বানানোর অভিযোগ আনা হয়েছিল। তাঁর এই ব্যবসার সঙ্গে বিদেশ-যোগ রয়েছে বলেও জানান মুম্বই পুলিশের তদন্তকারী অফিসাররা। যদিও রাজ সমস্ত অভিযোগই অস্বীকার করেছিলেন।

মুম্বই পুলিশ পর্নোগ্রাফি মামলায় চার্জশিট দাখিল করার পর এই মামলা থেকে রেহাই চেয়ে আদালতে মুক্তির আর্জি জানিয়েছেন রাজ।

প্রসঙ্গত, শুক্রবার ছিল রাজ কুন্দ্রার জন্মদিন। ৪৭ বছরে পা দিয়েছেন তিনি। নেটমাধ্যমে স্বামীর জন্মদিন উপলক্ষে পোস্ট করেছেন শিল্পা। রাজের সুস্বাস্থ্য এবং সুরক্ষা কামনা করেছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status