ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
বাগমারায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এমপি এনামুল হকের শ্রদ্ধা নিবেদন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 3 September, 2022, 7:23 PM

বাগমারায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এমপি এনামুল হকের শ্রদ্ধা নিবেদন

বাগমারায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এমপি এনামুল হকের শ্রদ্ধা নিবেদন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক দলীয় নেতৃবৃন্দ সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে এক মিটিন নীরবতা পালন করা হয়। পরে দলীয় কার্যালয়ের সালেহা ইমারত মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে এমপি এনামুল হক বাগমারায় প্রবেশ করলে মুগাইপাড়া বাজারে হাজারো নেতাকর্মীর পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রথমে সেখানেই নেতৃবৃন্দের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন এমপি এনামুল হক। সেখান থেকে দলীয় কার্যালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করা হয়। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি এনামুল হক।

প্রধান অতিথি বলেন, দেশের স্বাধীনতা ধরে রাখতে হলে নৌকার বিজয় ঘটাতে হবে। নৌকার বিজয় ছাড়া স্বাধীনতা রক্ষা করা সম্ভব হবে না। ১৯৭৫ সালে জাতির জনক সহ তাঁর পরিবারের সদস্যদের হত্যা করে স্বাধীনতার ইতিহাস মুখে ফেলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেই হত্যাকারীদের স্বপ্ন বাস্তবায়ন হয়নি। জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে দেশ ও এর উন্নয়ন। জাতির জনকের স্বপ্নকে এগিয়ে নিতে পারে একমাত্র নৌকা। নৌকা ছাড়া কোন উন্নয়ন সম্ভব না। সেই সাথে প্রধান অতিথি আরো বলেন, সম্প্রতি দেশের হয়ে কানাডার হ্যালিফেক্সে সিপিএ সম্মেলন শেষ করে আসলাম। দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছি। দেশের উন্নয়নকে উপস্থাপন করেছি। দেশের এই উন্নয়ন ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় নির্বাচনে নৌকার বিজয় ঘটাতে হবে।    

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আহসান হাবিব, মরিয়ম বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, ভাইস চেয়ারম্যার আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আল-মামুন প্রামানিক, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, চেয়ারম্যান আনোয়ার হোসেন, মোজাম্মেল হক, সাবেক চেয়ারম্যান সরদার জান মোহাম্মদ, আব্দুল হাকিম প্রামানিক, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান রেজা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, সদস্য জাহেদুর রহিম মিঠু, লোকমান আলী, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, কৃষকলীগের সভাপতি মহসীন আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ। মতবিনিময় সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status