রাজশাহী বাগমরা উপজেলার তাহেরপুর পৌরসভার তাহেরপুর বাজারে ১ সপ্তাহে দুর্ধর্ষ দুই চুরি হয়েছে।
এলাকাবাসী সুত্রে জনা যায়, তাহেরপুর পৌরসভার তাহেরপুর বাজারের গুড় পট্টিতে মিন্টুর গার্মেন্টস ও বিকাশের দোকানে সকালে চুরির ঘটনা ঘটেছে ।
দোকানের মালিক মিন্টু স্থানীয় জানান, শুক্রবার ২ সেপ্টেম্বর, সকাল ৯ টার সময় আমার দোকানে ৪টি গেটের মধ্যে দুটি গেট খুলে টাকার ব্যাগ এবং ৩টি মোবাইল সহ প্রয়োজনীয় কিছু কাগজপত্র সহ একটি ব্যাগ রেখে বাকী ২টি গেট খুলছিলাম খোলা হয়ে গেলে ভিতরে গিয়ে দেখি টাকা সহ আমার ব্যাগ নাই। সেই ব্যাগে প্রায় দেড় লক্ষ টাকা ছিলো।
একের পর এক চুরি হওয়ায় তাহেরপুর বাজারের দোকানদার সহ এলাকার মানুষের মাঝে চুরির আতঙ্ক ছড়িয়ে পরেছে।
এলাকার একাধিক মানুষ এই প্রতিবেদককে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান কমে যাওয়ায় মাদক সেবনকারীর সংখ্যা বেড়ে গেছে এবং তারা মাদকের টাকা সংগ্রহের জন্য এ ধরনের চুরির ঘটনা ঘটাচ্ছে।
এর আগে গত বৃহস্পতিবার তাহেরপুর বাজারে চৈতালী পট্টিতে সাইফুলের বিকাশের দোকান থেকে তালা কেটে ভেতরের ড্রয়ার ভেঙ্গে পোনে দুই লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা বিকাশের দোকানে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি সংঘটিত।
এ ব্যাপারে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জিলালুর রহমান বলেন, চুরির ঘটনা শুনেছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি, এ ব্যাপারে তদন্ত চলছে।