ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
এবার ‘কলকাতার মাইয়া’ নিয়ে হাজির হিরো আলম (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 2 September, 2022, 1:23 PM

এবার ‘কলকাতার মাইয়া’ নিয়ে হাজির হিরো আলম (ভিডিও)

এবার ‘কলকাতার মাইয়া’ নিয়ে হাজির হিরো আলম (ভিডিও)

বগুড়ার ছেলে আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। সোশ্যাল মিডিয়ায় মিউজিক ভিডিওর মাধ্যমে হইচই ফেলা এই যুবক এখন পুরো বাংলার মানুষের কাছে পরিচিত। অভিনয়, গান, প্রযোজনা, স্টেজ শো-সব মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন তিনি।


সম্প্রতি বিকৃতভাবে গান গাওয়ার অভিযোগে হিরো আলমের ডাক পড়ে ডিএমপির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে। সেখানে তাকে নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর থেকেই নতুন করে আলোচনায় উঠে এসেছে তার নাম।


মিউজিক ভিডিওতে পরিচিতি পেয়ে অভিনয় শুরু করেন হিরো আলম। এরপর গানের জগতে প্রবেশ করেন তিনি। কদিন পরপরই নিজের ইউটিউব চ্যানেলে নতুন নতুন গান প্রকাশ করেন, যা কি না ঘণ্টা পেরুতেই লাখ লাখ ভিউ হয়। বাংলা, ইংরেজি, হিন্দি, চীনা, আরবিসহ বিভিন্ন ভাষার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এ ছাড়াও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গানগুলো কাভার করতে দেখা যায় তাকে। এবার তিনি ‘ও কলকাতার মাইয়া’ শিরোনামের নতুন একটি গান নিয়ে হাজির হয়েছেন। এতে দুই নারী মডেলের সঙ্গে অভিনয় করেছেন হিরো আলম।


হিরো আলম জানান, ‘সত্যি বলতে আমি কোনো গায়ক নয়, শখের বসে গান করি। মূলত বাড়তি বিনোদন দিতেই আমি গান করি। মানুষ যেহেতু আমার গান ভালোবাসে, তাই প্রতি মাসে দর্শকদের অন্তত একটি করে গান উপহার দেওয়ার পরিকল্পনা আছে।’


নিজের জনপ্রিয়তা প্রসঙ্গে তিনি বলেন, ‘কোন সাইটে হিরো আলম নেই। আমার ফ্যান-ফলোয়ার কত আছে সেটা আপনারা সোশ্যাল মিডিয়ায় গেলেই দেখতে পারবেন। আমার প্রচুর ফ্যান ফলোয়ার, এটা তো আমি বললে হবে না। আপনারা নিজেরাই যাচাই করে দেখবেন।’


হিরো আলম আরও বলেন, ‘দর্শকদের ভালোবাসার কারণেই আমি এতদূর আসতে পেরেছি। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন, ভবিষ্যতেও সেভাবেই পাশে থাকবেন। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে ভালো ভালো কাজ করতে চাই।’



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status