|
ভাষা ও সাহিত্য নিয়ে আলোচনা করতে দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়সমূহের আলোচকরা ড্যাফোডিলে
নতুন সময় প্রতিবেদক
|
![]() ভাষা ও সাহিত্য নিয়ে আলোচনা করতে দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়সমূহের আলোচকরা ড্যাফোডিলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. এম. লুৎফর রহমান। বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য প্রফেসর ড. এস.এম. মাহবুব-উল-হক মজুমদার, মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এ এম এম হামিদুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আয়োজনের আহ্বায়ক হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্তভাবে অনুষ্ঠানসূচী সম্পর্কে ধারণা দেন ড. মোহাম্মদ শামসুল হক, অধ্যাপক, ইংরেজি বিভাগ, ডিআইইউ। স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. লিজা শারমিন। ভাষা বিভাগ নিয়ে আলোচনা করার জন্য মূল বক্তব্য প্রদান করেন ড. এম. শহীদুল্লাহ, অধ্যাপক এবং চেয়ারপার্সন, ইংরেজি বিভাগ, গ্রীন ইউনিভার্সিটি এবং অধিবেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. বিনয় বর্মন, ইংরেজি বিভাগ, ডিআইইউ। মূল বক্তব্যের পর একটি প্রাণবন্ত প্যানেল আলোচনা পরিচালনা করেন মোঃ আরিফুল ইসলাম লস্কর, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, ডিআইইউ। ডক্টর মোহাম্মদ আজম, অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ড. নাজিয়া মঞ্জুর, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, শাখওয়াত হোসেন, সিনিয়র লেকচারার, ইংরেজি বিভাগ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, মোঃ শামীম মন্ডল, ইংরেজি বিভাগ, গ্রীন ইউনিভার্সিটি আলোচক হিসেবে অংশগ্রহণ করেন। কায়সার হক, কবি এবং ইউল্যাবের অধ্যাপক তার মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি তার সর্বশেষ কবিতা "দ্য নিউ ফ্রন্টিয়ার"ও আবৃত্তি করেন। আলোচনা সভাটি বাংলাদেশের সাতটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং শিক্ষার্থীদের একটি অ্যানিমেটেড প্লাটফর্মে পরিণত হয়। আহ্বায়ক ড. মোহাম্মদ শামসুল হক অধ্যাপক, ইংরেজি বিভাগ, ডিআইইউ-এর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও এইচআরডিআই-এর অতিরিক্ত পরিচালক তাহসিনা ইয়াসমিন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
