|
ভারত-পাকিস্তান ম্যাচে বাংলাদেশি আম্পায়ার
নতুন সময় ডেস্ক
|
![]() ভারত-পাকিস্তান ম্যাচে বাংলাদেশি আম্পায়ার দুই চির প্রতিদ্বন্দ্বীর মধ্যকার এই হাই ভোল্টেজ ম্যাচের আম্পায়ারিংয়ের দায়িত্ব পেয়েছেন দুই বাংলাদেশি। এই ম্যাচে অন ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। কেবল অন ফিল্ড নয় অফ ফিল্ডিং আম্পায়ারিংয়েও থাকবেন আরেক বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল। এই আম্পায়ার ভারত-পাকিস্তান ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। মাসুদুর রহমান এর আগে ৫৩টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন। এরমধ্যে ৪১ ম্যাচে অন ফিল্ড আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন ৪৭ বছর বয়সী মুকুল। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
