ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
মাইটেল’র একমাত্র পরিবেশক প্রযুক্তিপণ্য বিক্রয় প্রতিষ্ঠান স্টার টেক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 26 August, 2022, 11:22 PM
সর্বশেষ আপডেট: Saturday, 27 August, 2022, 2:48 PM

মাইটেল’র একমাত্র পরিবেশক প্রযুক্তিপণ্য বিক্রয় প্রতিষ্ঠান স্টার টেক

মাইটেল’র একমাত্র পরিবেশক প্রযুক্তিপণ্য বিক্রয় প্রতিষ্ঠান স্টার টেক

 
মাইটেল এবং স্টার টেক এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর সৌজন্যে ডরিন হোটেল এন্ড রিসোর্টে আগস্টের ২৩ তারিখে আয়োজিত ‘’মাইটেল পার্টনার মিট ২০২২’’  শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টার টেক এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর ডিরেক্টর জাহেদ আলী ভূঁইয়া, মাহবুব আলম রাকিব এবং  মাইটেল চ্যানেল ডিরেক্টর আসিফ খান আরও উপস্থিত ছিলেন রিজিওনাল ম্যানেজার মাজদি আলবারামেহ।


দেশীয় শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য বিক্রয় প্রতিষ্ঠান স্টার টেক এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর ডিরেক্টর জাহেদ আলী ভূঁইয়া জানান , মাইটেল এর প্রযুক্তি পণ্য যথেষ্ট উন্নতমানের, আমাদের কর্পোরেট সেক্টরে সবসময় দরকার উন্নতমানের  প্রযুক্তি পণ্য কারন আমরা এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছি এবং ভবিষ্যতে আমরা আরও এগিয়ে যাব আর এই এগিয়ে যাবার জন্য দরকার সঠিক প্রযুক্তি পণ্য। আমি মনে করি মাইটেল এর পণ্য এবং সার্ভিস আমাদের কে তা প্রদান করতে পারবে।  


মাহবুব আলম রাকিব  জানান আমরা মনে করি গ্রাহক এর জন্য সঠিক এবং অসাধারণ গুনগত মান নিশ্চিত করতে পারা সকল প্রযুক্তিপণ্য বিপনন প্রতিষ্ঠানের মূলমন্ত্র হওয়া উচিৎ। আমাদের চেষ্টা সর্বদা গ্রাহককে সঠিক ও মানসম্মত পণ্য পৌঁছে দেয়া । আমি মনে করি মাইটেল গ্রাহকদের সব চাহিদা পূরণ কর‍তে পারবে।


কর্পোরেট সেক্টরে টেলিকমিউনিকেশন সেক্টরে টেলিকমিউনিকেশন কেন্দ্রিক পণ্য হিসেবে মাইটেল দেশীয় বাজারে অগ্রণী ভুমিকা রাখবে এমনটি প্রত্যাশা আমাদের, জানান মাইটেল চ্যানেল ডিরেক্টর আসিফ খান। অনুষ্ঠানের এক পর্যায়ে মাইটেল রিজিওনাল ম্যানেজার মাজদি আলবারামেহ বলেন, ব্রান্ড হিসেবে ‘মাইটেল’ পশ্চিমা বিশ্বে বেশ পরিচিত, আমরা  চেষ্টা করবো যাতে করে মাইটেল ব্রান্ড বাংলাদেশের কর্পোরেট সেক্টরে উন্নতমানের টেলিকমিউনিকেশন প্রডাক্ট এবং সার্ভিস প্রদান করতে পারে।


অনুষ্ঠান চলাকালীন সময়ে   ৭০ জন সিস্টেম ইন্ট্রিগেটর পার্টনার সহ  স্টার টেক এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং মাইটেল এর উচ্চপদস্ত কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status