|
যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন আইজিপি
নতুন সময় ডেস্ক
|
![]() যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন আইজিপি আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দুই দিনব্যাপী জাতিসংঘের পুলিশ সামিটে যোগ দেওয়ার কথা রয়েছে পুলিশপ্রধানের। বিশ্বের বিভিন্ন দেশের পুলিশপ্রধানদের নিয়ে জাতিসংঘের তৃতীয় সম্মেলন শুরু হবে। ওই সম্মেলনে বেনজীর আহমেদসহ ছয় সদস্যের প্রতিনিধি দলের অংশ নেওয়ার কথা। ৩০ আগস্ট তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে ৬ সদস্যের এই দলে আরও রয়েছেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) নাশিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মোহাম্মদ মাসুদ আলম। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
