ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ছেলেকে বাঁচাতে কিডনি দেবেন ‘মা’, চিকিৎসার খরচের জন্য আকুতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 22 August, 2022, 12:59 PM

ছেলেকে বাঁচাতে কিডনি দেবেন ‘মা’, চিকিৎসার খরচের জন্য আকুতি

ছেলেকে বাঁচাতে কিডনি দেবেন ‘মা’, চিকিৎসার খরচের জন্য আকুতি

মেধাবী ছাত্র রিফাত হাসান রিপন। মায়ের ইচ্ছে ছিল একমাত্র ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন। কিন্তু সে আশা পূরণ হওয়ার আগেই জীবনে নেমে এসেছে অন্ধকার। রিফাত (২২) কৈশোরে বাবাকে হারিয়েছেন। বাবার মৃত্যুর পর অভাবের পরিবারে মা সংসারের হাল ধরেন। উচ্চশিক্ষা অর্জন করে দারিদ্র্যকে পরাজিত করার স্বপ্ন নিয়ে প্রত্যন্ত গ্রাম থেকে রাজশাহী কলেজে ভর্তি হন। কিন্তু সহপাঠীরা যখন ক্লাসে ব্যস্ত, তখন দুটি কিডনির সমস্যায় রিপন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাসপাতালে। তার দুটি কিডনিই নষ্ট।


ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের পকম্বা গ্রামে রিপনের বাড়ি। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তার প্রবল আগ্রহ। সেই আগ্রহ থেকেই উচ্চমাধ্যমিক শেষে ভর্তি হন রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগে। রিপন এখন সেই কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।


নিকট আত্মীয়, সহপাঠী ও প্রতিবেশীরা তার পাশে দাঁড়িয়েছেন। কিন্তু এই টাকা তার চিকিৎসার জন্য খুবই কম।


জানা যায়, রিপনসহ পরিবারের সদস্য চার জন। মা বাবা ছোটবোনকে নিয়ে বেশ সুখেই কাটছিল তাদের জীবন। তবে সেই সুখ বেশি দিন স্থায়ী হয়নি তাদের। মাধ্যমিক পাস করতেই বাবা পরপারে চলে যান। এরপর পরিবারে নেমে আসে দুর্দিন। ভিটেমাটি ছাড়া অল্প একটু আবাদি জমির আয়ে কোনমতে চলে তাদের তিন সদস্যদের সংসার।


পরিবার সূত্র জানায়, ২০২০ সালের মার্চের দিকে জ্বর, বমি আর মাথাব্যথা দেখা দেয় রিপনের। পরীক্ষা করে জানা যায়, তার দুটি কিডনির কোনোটিই আর কাজ করছে না। রিপনের এ অবস্থায় দিশাহারা মা সহায়-সম্বল বিক্রি করে চিকিৎসা করাতে শুরু করেন। দিনাজপুর, রংপুর, রাজশাহীতে চিকিৎসা শেষে ঢাকা সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে ভর্তি করান রিপনকে। সেখানের চিকিৎসক অধ্যাপক কামরুল ইসলাম রিপনকে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। এখন তাকে সপ্তাহে দুই দিন ডায়ালাইসিস করাতে হয়।


রিফাতের মা রিতা বেগম বলেন, স্বামী মারা যাওয়ার আট বছর হলো। অনেক কষ্ট করে সংসার চালাতে হয়। আমাদের যা ছিল সবকিছু দিয়ে চিকিৎসা করিয়েছি। চিকিৎসক যত দ্রুত সম্ভব ভারতে গিয়ে কিডনি প্রতিস্থাপন করতে বলেছেন। কিন্তু ভারতে গিয়ে কিডনি প্রতিস্থাপন করতে ২৮ থেকে ৩০ লাখ টাকা খরচ হবে। ২৮ থেকে ৩০ লাখ টাকা তার একার পক্ষে ব্যবস্থা করা সম্ভব নয়। আত্মীয়স্বজন, রিফাতের বন্ধুবান্ধব ও প্রতিবেশীরা তার পাশে দাঁড়িয়েছেন। কিন্তু এই টাকা তার চিকিৎসার জন্য খুবই নগণ্য। এ পরিস্থিতিতে ছেলেকে বাঁচাতে সবার কাছ থেকে সহযোগিতা চান তিনি।


রিফাতের মা আরো বলেন, ‘সমাজের বিত্তবানরা পাশে দাঁড়ালে, ছেলেকে আমি আমার কিডনি দেব। আমার সন্তানকে বাঁচাতে আপনারা শুধু চিকিৎসার খরচটা দেন।’


লেহেম্বা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম জানান, ‘পকম্বা গ্রামের রিপনের কিডনির সমস্যার বিষয়টি শুনেছি। কিডনি প্রতিস্থাপন চিকিৎসা অনেক ব্যয়বহুল। ওই পরিবারের পক্ষে এই ব্যয়বহুল খরচ করা সম্ভব হবে না। যদি সকলে এগিয়ে আসে তবেই হয়তো তাকে বাঁচানো যাবে।’


ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, ‘জেলা প্রশাসক বরাবর চিকিৎসার কাগজ পত্রসহ আবেদন করলে সরকারিভাবে তাকে কিছু আর্থিক সহযোগিতা করা হবে।’


রিফাত হাসান রিপন বর্তমানে ঢাকা সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসার জন্য সহযোগিতা করতে চাইলে মা রিতা বেগমের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status