|
যোগীপাড়া ইউনিয়ন আ’লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
নতুন সময় প্রতিনিধি
|
![]() যোগীপাড়া ইউনিয়ন আ’লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া রবিবার ২১ আগস্ট, বিকেলে কাতিলা সবুজ সংঘ স্কুল এন্ড কলেজ মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন যোগীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আলী খাঁন। যোগীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্লার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যোগীপাড়া ইউনিয়নের আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান রেজা, সদস্য হাচেন আলী, যোগীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এম এফ মাজেদুল ইসলাম সোহাগ, অধ্যক্ষ মজনু মোহাম্মদ, ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, যোগীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, বীর মু্িক্তযোদ্ধা গাজিউর রহমান, আ’লীগ নেতা আব্দুল মান্নান, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম। এ সময় উপস্থিত ছিলেন যোগীপাড়া ইউনিয়ন মহিলা লীগের সভাপতি নাইমা বেগমসহ ইউপি সদস্য, আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
