|
বিস্ফোরণে নিহত ‘পুতিনের মস্তিষ্ক’ দুগিনের মেয়ে
নতুন সময় ডেস্ক
|
![]() বিস্ফোরণে নিহত ‘পুতিনের মস্তিষ্ক’ দুগিনের মেয়ে রাশিয়ার রাজধানী মস্কোর কাছে স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যালে (এসইউভি) শক্তিশালী বিস্ফোরণে নিহত হয়েছেন দার্শনিক ও রাজনৈতিক ভাষ্যকার আলেকজান্ডার দুগিনের মেয়ে দারিয়া দুগিনা। স্থানীয় সময় শনিবার রাত ৯টা ৩৫ মিনিটে মস্কো থেকে ২০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। দুগিনকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রধান কৌশলবিদ মনে করেন পশ্চিমা তাত্ত্বিক, বিশ্লেষক ও নীতিনির্ধারকরা। ‘পুতিনের মস্তিষ্ক’ কিংবা ‘পুতিনের রাসপুতিন’ হিসেবে পরিচিত এ ব্যক্তির মেয়ে দুগিনাও রাজনৈতিক ভাষ্যকার। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আরটির প্রতিবেদনে জানানো হয়েছে, সড়কের মাঝে গাড়িতে বিস্ফোরণে তাৎক্ষণিক মৃত্যু হয় দুগিনার। ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাওয়া গাড়িটি ধাক্কা খায় বেড়ার সঙ্গে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, গাড়িতে একজন নারী ছিলেন, যার দেহ এতটাই পুড়ে গেছে যে, তাৎক্ষণিকভাবে তা শনাক্ত করা যায়নি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
