ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
বান্ধবী নিয়ে ঘুরছিলেন নেতা, স্ত্রীর হাতে ধরা পড়ে খেলেন জুতো পেটা (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 21 August, 2022, 6:20 PM

বান্ধবী নিয়ে ঘুরছিলেন নেতা, স্ত্রীর হাতে ধরা পড়ে খেলেন জুতো পেটা (ভিডিও)

বান্ধবী নিয়ে ঘুরছিলেন নেতা, স্ত্রীর হাতে ধরা পড়ে খেলেন জুতো পেটা (ভিডিও)

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও হয়েছে বেশ ভাইরাল। ভিডিওটিতে দেখা যায় একজন বিজেপি নেতা স্ত্রীর হাতে খাচ্ছেন জুতো পেটা। খোজ নিয়ে জানা যায়,বাড়িতে স্ত্রীকে রেখে গাড়িতে বান্ধবী নিয়ে ঘুরছিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতা। এ খবর মুহূর্তের মধ্যে পেয়ে স্বামীর অবস্থান শনাক্ত করেন স্ত্রী। এরপর মাঝরাস্তায় স্বামীকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক জুতাপেটা করেন স্ত্রী।


ভারতের উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ডের জুহি থানা এলাকায় চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে।


বিজেপি নেতাকে তার স্ত্রী ও শাশুড়িসহ আরও কয়েকজন মারধর করেন। স্ত্রী তার স্বামীকে মারধরের দৃশ্য রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।


স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিজেপি নেতার নাম মোহিত সোনকার, যাকে তার স্ত্রী ও শাশুড়ি মারধর করেছেন। তিনি বুন্দেলখণ্ডের বিজেপি সভাপতি। এখন তাকে মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।


শুধু বিজেপি নেতাই নয়, স্বামীর বান্ধবীকেও মারধর করলেন স্ত্রী। একই সঙ্গে হামলায় যোগ দেন বিজেপি নেতার শাশুড়িও।


খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জুহি থানার পুলিশ। তারা উভয় পক্ষকে থানায় নিয়ে যায়। এরপর বিজেপি নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তার স্ত্রী মণি সোনকর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


এ দিকে এই ঘটনার ভিডিও এখন ভাইরাল সবখানে। আর এই কারনে এবার ঐ বিজেপি নেতাকে নিয়ে করছে অনেক ট্রল।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status