ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
বাবরের সেই গাড়ীটি সচিবালয় থেকে ১৫ বছরেও সরানো যায়নি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 21 August, 2022, 5:58 PM

বাবরের সেই গাড়ীটি সচিবালয় থেকে ১৫ বছরেও সরানো যায়নি

বাবরের সেই গাড়ীটি সচিবালয় থেকে ১৫ বছরেও সরানো যায়নি

বিএনপি-জামায়াত চারদলীয় জোট আমলের প্রভাবশালী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলা, দশ ট্রাক অস্ত্র মামলা ও দুদকের মামলায় দোষী সাব্যস্ত হয়ে ১৫ বছর ধরে কারাগারে রয়েছেন। তবে তার ব্যবহৃত প্রাইভেটকারটি এখনো সচিবালয়ে পড়ে আছে।


নানা জটিলতায় গাড়ি সরানো যাচ্ছে না। ২০০৭ সাল থেকে মরিচা পড়া নীল মিতসুবিশি পাজেরো মডেলের গাড়িটি সচিবালয় ক্লিনিক ভবনের পেছনে পড়ে আছে। দীর্ঘদিন পড়ে থাকার কারণে গাড়িতে মরিচা ধরেছে, গাড়ির বডি ও যন্ত্রপাতিও অকেজো হয়ে পড়েছে। গাড়ির কাঁচে জমে ধুলোর স্তুপ। গাড়িটি বাবর দাবি করেননি। আর নানা জটিলতার কারণে সচিবালয় থেকে গাড়ি সরানো যাচ্ছে না।


সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা এক শীর্ষ কর্মকর্তা জানান, সচিবালয়ে যানবাহনের চাপ অনেক বেশি। সে কারণে অনেক গাড়ি সচিবালয়ে থাকতে পারে না। এমতাবস্থায় সচিবালয়ের বিভিন্ন স্থানে ভাঙাচোরা যানবাহন সরানোর নির্দেশনা দিয়েছেন মন্ত্রী নিজেই। এরপর আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও জানিয়েছি। কিন্তু তারপরও সেগুলো সরানো যায়নি।


বাবরের গাড়ি প্রসঙ্গে এই কর্মকর্তা বলেন, ওই সময়ের শীর্ষ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও অন্যান্য নেতারা এমনকি নম্বরের গাড়ি ব্যবহার করতেন। লুৎফুজ্জামান বাবরের ওই গাড়িটি এখনো পড়ে আছে সচিবালয়ে। গাড়িটি এখন ব্যবহারের অনুপযোগী। আমরা দ্রুত অপসারণের বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়েছি।


চলতি বছরের এপ্রিল মাসের ৫ তারিখে বাবরের গাড়ি সহ আরো বেশ কয়েকটি গাড়ি সচিবলায় থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয় এক মাসের মধ্যে। কিন্তু এখনো তা নিয়ে কোন ধরনের উদ্যোগ দেখা যায়নি সংশ্লিষ্টদের মধ্যে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status